এক্সপ্লোর

IND vs NZ Final: ২২ গজের মহারণের আগেই শুরু মাঠে বাইরের লড়াই, কিউয়ি অধিনায়কের মন্তব্যের পাল্টা দিলেন সূর্যকুমার

T20 World Cup 2026 Final: ম্যাচের আগের দিন অনেকটা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স যেমন বলেছিলেন, তেমনই কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারও মন্তব্য করেন।

আমদাবাদ: আর কয়েক ঘণ্টা পরেই শুরু বিশ্বকাপ ফাইনালের (T20 World Cup 2026) মহারণ। ভারত-নিউজ়িল্যান্ডের (IND vs NZ Final) ২২ গজের মহারণের আগে কিন্তু মাঠের বাইরের লড়াইটা শুরু হয়ে গিয়েছে। ম্যাচের আগের দিন অনেকটা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স যেমন বলেছিলেন, তেমনই কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারও (Mitchell Santner) মন্তব্য করেন। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক দর্শককে চুপ করাতে আগ্রহী তিনি। এর পাল্টা দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। 

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে স্যান্টনার জানান, 'ভারতের সমর্থকরা মাঠে উপস্থিত থাকবে সেদিন তাঁদের দেশের জয় দেখার জন্য। এটা কিন্তু বাড়তি একটা চাপ হতে পারে ভারতের জন্য। আমরা জানি যে টি-টোয়েন্টি ম্যাচে যে কোনও সময় খেলার রং বদলে যেতে পারে। আমাদের একটাই লক্ষ্য রবিবার। আমরা আমদাবাদের মানুষকে চুপ করিয়ে দিতে চাই না। আমরা চাই তাদের হৃদয় ভেঙে ট্রফিটা নিয়ে যেতে।'

 

এই বিষয়ে ভারতীয় অধিনায়ক নিজের স্বমহিমায় হাসির ছলে এবং খানিকটা মজাদার ভঙ্গিমায় জবাবটা দেন। সূর্য বলেন, 'সবাই তো একই লাইন বলছে। নতুন কিছু তো বল ভাই। সাজঘরে সকলেই ম্যাচের আগে বেশ শান্তই রয়েছে। এমন এক দারুণ দলকে ঘরের মাটিতে নেতৃত্ব দিতে পারাটা দারুণ অনুভূতির। আর সত্যি বলতে সকলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতে মুখিয়ে রয়েছে। অধিনায়ক হিসাবে চাপ তো থাকবেই, সেটা অস্বীকার করছি না। নিঃসন্দেহেই বাড়তি চাপ থাকবে। ভারতে বিশ্বকাপ খেলার বাড়তি উত্তেজনা তো রয়েইছে।'

সূর্যকুমার স্বীকারই করে নিচ্ছেন যে তিনি সম্প্রতি নিউজ়িল্যান্ডের ম্যাচ দেখেননি, তবে নিউজ়িল্যান্ড যে দুরন্ত দক্ষ এক দল, সেই বিষয়ে নিশ্চিত সূর্যকুমার যাদব। 'আমি ওদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি টেলিভিশনে দেখিনি। আমরা হালেই ওদের বিরুদ্ধে খেলেছি। দ্বিপাক্ষিক সিরিজ়ে মোটামুটি ওদের যা দল ছিল এখানেও তাই রয়েছে। ওরা বেশ ভালই ক্রিকেট খেলছে। আমরাও ভাল ক্রিকেট খেলছি, তাই আশা করছি একটা ভাল ম্যাচ হবে।' বলেন ভারতীয় অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget