এক্সপ্লোর

Mhambrey On Siraj: যশপ্রীত বুমরা দলে ফিরলে কি জায়গা হারাবেন সিরাজ? ভারতীয় বোলিং কোচের কথায় ইঙ্গিত স্পষ্ট

Mohammed Siraj: বিগত বছরের শুরু থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সর্বাধিক উইকেট নিয়েছেন।

রায়পুর: বিগত বছরের শুরু থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সর্বাধিক উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ান ডে ম্যাচেও চারটি উইকেট নিয়েছেন তিনি। তবে যশপ্রীত বুমরা এখনও দলে নেই। তিনি চোট সারিয়ে ফিরলে সিরাজ একাদশে জায়গা পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বটে। তবে পারস মামব্রে স্পষ্ট করে দিলেন যে সিরাজ ভারতীয় বিশ্বকাপ পরিকল্পনার অংশ।

বিশ্বকাপ পরিকল্পনায় সিরাজ?

সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) বলেন, 'সিরাজ দুরন্ত পারফর্ম করছে। ও বলের সিম নিয়ে অনেক কাজ করেছে যার ফলে বল সুইং করাতেও সুবিধা হচ্ছে। ওর উন্নতি দেখে আমি খুবই খুশি। লাল বলে তো ও দক্ষতা ছিলই, সেই দক্ষতাটা এখন সাদা বলের ক্রিকেটেও দেখা যাচ্ছে। ওর থেকে আমাদের প্রচুর প্রত্যাশা রয়েছে। শুধু আসন্ন বিশ্বকাপের জন্য নয়, ও বিশ্বকাপের পরেও ভারতীয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।'

তবে সিরাজের প্রশংসা করা সত্ত্বেও মামব্রে কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন যে বুমরার মতো বোলারের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, 'সত্যি বলতে বুমরার মতো একজন বোলার অনন্য এবং ওর বিকল্প নেই। ওর দক্ষতার সমতুল্য কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে ওর অনুপস্থিতি বাকি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রমাণ করার একটা সুযোগ করে দেয়। বাকিরা কেমন কী করতে পারে, আমাদেরও সেটা দেখারও সুযোগ দেয়। বিভিন্ন পরিস্থিতিতে ওদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা সবসময় ওদের সঙ্গে কথা বলে ওদের উন্নতিতে সাহায্য করতে তৎপর।'

কাটা গেল রোহিতদের বেতন

বুধবার হায়দরাবাদে রোহিতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে নিজেদের ৫০ ওভার বল করতে পারেননি। নির্ধারিত সময়ে ৪৭ ওভার বল করে টিম ইন্ডিয়া। উইকেট পতন, জলপানের বিরতি সবসময় মিলিয়েও রোহিতরা নির্ধারিত সময়ের পরেই শেষ তিন ওভার বল করে। এই কারণেই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ভারতীয় দলের তারকাদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটার সিদ্ধান্ত নিলেন। আইসিসির ২.২২ আর্টিকেল অনুযায়ী প্রতিটি ওভার কম করার জন্য উক্ত দলের খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়। ভারতীয় দল যেহেতু তিন ওভার কম বল করেছে, তাই রোহিতদের ৬০ শতাংশ বেতন কাটা গেল।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় আর কোনওরকম কোনও শুনানির প্রয়োজন পড়েনি। এরপরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার, ২১ জানুয়ারি রায়পুরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি

সেরা শিরোনাম

SA vs BAN: রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
Syed Mushtaq Ali T20: সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
ICC World Cup: ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget