এক্সপ্লোর

Wrestlers Protests: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি

Indian Olympic Association: ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে শুক্রবারই সাত সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

নয়াদিল্লি: কুস্তিতে মি-টু অভিযোগে উত্তাল গোটা দেশ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI chief)। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে যন্তর মন্তরে একজোটে আওয়াজ তুলছেন বিশ্ব চ্যাম্পিয়ন থেকে অলিম্পিয়ানরা। তাতেও তেমন কোনও হেলদোল নেই ব্রিজভূষণের।কুস্তি সংস্থার সভাপতির পদ তো ছাড়লেনই না, উল্টে তাঁর দাবি তিনি রাজনীতির শিকার। এবার কুস্তিগীরদের অভিযোগ খতিয়ে দেখতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফে সাত সদস্যের এক কমিটি গঠন করা হল।

সাত সদস্যের কমিটি

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে চিঠি দিয়েছিলেন ভিনেশ ফোগতরা। সেই অভিযোগের ভিত্তিতেই গঠিত হল কমিটি। সাত সদস্যের কমিটিতে রয়েছেন বাংলার অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, মেরি কম, অলকানন্দা অশোক, লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী যোগেশ্বর দত্ত, ভারতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি সহদেব যাদব ও দু'জন আইনজীবী। ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে শুক্রবারই এই কমিটি গঠনের কথা জানানো হয়।

সহদেব যাদব জানান এই কমিটি ব্রিজভূষণ এবং বেশ কয়েকজনের কোচের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করবে এবং সকলের অভিযোগও মন দিয়ে শুনবে। তিনি বলেন, 'আমরা সকলের কথা শুন এবং তার ভিত্তিতেই তদন্ত করে নিজেদের সিদ্ধান্ত জানাব।' অভিযুক্ত ব্রিজভূষণের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ৯৭ শতাংশ কুস্তিগিরই ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে রয়েছে। চাপের মুখে তাঁদের কেউ কেউ বিক্ষোভে অংশ নিতে বাধ্য হয়েছেন কেউ কেউ।

তারকাদের বক্তব্য

তারকা কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া এই বিক্ষোভের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমরা চাই ব্রিজভূষণ শরণ সিংহ যাতে সামনে এগিয়ে আসেন। আমরা নিজেদের কেরিয়ারের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। এই লড়াইটা তরুণ কুস্তিগীরদের জন্য। ওরাই তো আমাদের কুস্তির ভবিষ্যৎ।' এদিন কুস্তিগিরদের বিক্ষোভস্থলে যান বক্সার বিজেন্দ্র সিংও। প্রাক্তন অলিম্পিয়ান বলেন, 'আমি চাই এই কুস্তিগীররা যেন সুবিচার পান। এতজনের অভিযোগ করেছেন, চাই ভাল করে এই বিষয়ে তদন্ত হোক।'

কেন্দ্রীয় সরকার অলিম্পিয়ান তথা কুস্তিগীর ববিতা ফোগতকে মধ্যস্থতার দায়িত্ব দিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। ববিতা এখন বিজেপি নেত্রীও। কিন্তু তাঁর কথাতেও পিছপা হননি বিক্ষুব্ধ পালোয়ানরা। তাঁদের দাবি, প্রশাসন কোনও দায়িত্ব না নিলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাঁচ-ছয়জন মহিলা কুস্তিগীরের কাছে অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: কারা যেন বলেছিল রোনাল্ডো শেষ! পর্তুগিজ মহাতারকার পাশে দাঁড়িয়ে আগ্রাসী বার্তা কোহলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget