এক্সপ্লোর

IND vs NZ: সচিনের হাতে মেসির জার্সি তুলে দিলেন বেকহ্যাম, ভারতের জার্সি উপহার দিলেন তেন্ডুলকর

CWC 2023: বেকহ্যাম ও সচিন, দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে দেখা করেন এবং বেশ খানিকটা সময় একে অপরের সঙ্গে কথাও বলেন।

মুম্বই: বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে বুধবার, ১৬ নভেম্বর ভারতীয় দল নিউজ়িল্যান্ডের (IND vs NZ) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ দেখতে ওয়াংখেড়তে একগুচ্ছ তারকার সমাবেশ ঘটেছিল। ভিভ রিচার্ডস, সিদ্ধার্থ মলহোত্র থেকে মুকেশ আম্বানি, বিভিন্ন ক্ষেত্রের তারকারা উপস্থিত ছিল। খেলা দেখতে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। আর ঘরের মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)।

বেকহ্যাম ও সচিন, দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে দেখা করেন এবং বেশ খানিকটা সময় একে অপরের সঙ্গে কথাও বলেন। দুই কিংবদন্তি তারকা টিম ইন্ডিয়া ও ইন্টার মায়ামির জার্সি অদল বদলও করেন। ডেভিড বেকহ্যাম ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। যে আমেরিকান ক্লাবের হয়ে আবার লিওনেল মেসিও খেলেন। সেই দলের মেসি লেখা ১০ নম্বর জার্সিই সচিনের হাতে তুলে দেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি তরফে সোশ্যাল মিডিয়ায় উক্ত ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ঐতিহাসিক জার্সি অদলবদল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

হাই স্কোরিং এই ম্যাচে ভারতের ৩৯৭ রানের জবাবে ৩২৭ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে ব্যাট হাতে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার শতরান হাঁকান। বল হাতে সাত সাতটি উইকেট নেন মহম্মদ শামি। এই জয়ের ফলে ১২ বছর পর ফের একবার বিশ্বকাপ জয়ের থেকে মাত্র একধাপ দূরে ভারতীয় ক্রিকেট দল। 

দুরন্ত এই জয়ের পরে ভারতীয় সাজঘরে খুশির মেজাজ।সেখানে টিম ইন্ডিয়ার সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। বিরাট কোহলি, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারদের তাঁদের সতীর্থরা শুভেচ্ছা জানান। এদিন ভারতীয় দলের সাজঘরে ম্যাচের পর হাজির হন যুজবেন্দ্র চাহালও। ভারতের বিশ্বকাপ দলে চাহাল সুযোগ না পেলেও, এদিন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন চাহাল। তাই ম্যাচ শেষে সূর্য, কোহলিদের সঙ্গে দেখা করতে সাজঘরে যান তিনি। আলিঙ্গন করে বিরাটকে বাহবা দিতেও দেখা যায় রোহিত শর্মাকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রোহিত-বিরাটের আলিঙ্গন, ভারতের জয়ধ্বনি, বিশ্বকাপ ফাইনালে পৌঁছনো কী ভাবে উদযাপন টিম ইন্ডিয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget