এক্সপ্লোর

IND vs SA: সপ্তাহান্তেই শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়, কোথায়, কখন, কীভাবে দেখবেন খেলা?

India vs South Africa: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হতে চলেছে।

রাঁচি: টেস্ট সিরিজ়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে দুইটি ম্যাচই হেরেছে টিম ইন্ডিয়া। এবার সীমিত ওভারের সিরিজ়ে মুখোমুখি দুই দল। লক্ষ্য সিরিজ় জয়। সপ্তাহান্তেই শুরু হবে সীমিত ওভারের সিরিজ়। কোথায়, কখন, কীভাবে দেখা যাবে এই সিরিজ়।

জেনে নেওয়া যাক ব্রডকাস্ট সংক্রান্ত না না খুঁটিনাটি। 

কোথায় হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ?

কাল, ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।

কখন শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই?

৩০ নভেম্বর, রবিবার খেলা শুরু হবে দুপুর ১.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর একটায়।

কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ?

এশিয়া কাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম প্রোটিয়াদের ম্যাচটি।

হেড-টু-হেড

ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল ওয়ান ডে ক্রিকেটে মোট ৯৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুইজনের মুখোমুখি লড়াইয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। ৯৪টি ম্যাচের মধ্যে প্রোটিয়া শিবির ৫১টি ম্যাচে জয় পেয়েছে। ভারতীয় দল সেখানে জিতেছে ৪০টি ম্যাচ। দুই দলের তিনটি ওয়ান ডে ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। তবে ভারতের মাটিতে হেড-টু-হেডে ভারতই সামান্য এগিয়ে। এদেশে দুই দল মোট ৩২ বার ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে। সেখানে ভারত ১৮টি ম্যাচে জিতেছে। দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১৪টি ম্যাচে। 

ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার, উভয়েই বর্তমানে ভিন্ন ভিন্ন চোটের কারণে দলের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়ভার দেওয়া হয়েছে কেএল রাহুলকে।  

অভিজ্ঞ কেএল রাহুল এর আগেও টেস্ট এবং ওয়ান ডেতে ভারতীয় দলকে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৫০ ওভারের ফর্ম্যাটে রাহুলের অধিনায়ক হিসাবে রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত কেএল রাহুল ভারতীয় দলের হয়ে মোট ১২টি ওয়ান ডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সেই ১২টি ম্যাচের মধ্যে কিন্তু রাহুল আটটি ম্য়াচে ভারতকে জয় এনে দিতে সক্ষম হয়েছেন। রাহুলের নেতৃত্বে চারটি ম্য়াচে হেরেছে ভারত। ৩৩ বছর বয়সি অভিজ্ঞ ক্রিকেটারের জয়ের শতকরা ৬৭ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget