এক্সপ্লোর

IND vs SA 3rd T20I: সেঞ্চুরিয়ানে তৃতীয় টি-২০-তে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কেমন থাকবে পিচ, কোথায় দেখবেন খেলা?

India vs South Africa: চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আপাতত সিরিজ় সমতায় রয়েছে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে দুই দলের সামনেই।

সেঞ্চুরিয়ান: রামধনুর দেশে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ়ের প্রথম ম্যাচে যেখানে সঞ্জু স্যামসনের শতরানে ভর করে দুরন্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া, সেখানে দ্বিতীয় ম্যাচে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েৎজ়ার পরিপক্ক ব্যাটিং প্রোটিয়াদের সিরিজ়ে সমতায় ফেরায়। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 3rd T20I) ফের একবার সম্মুখসমরে দুই দল।

এই ম্যাচে জয় মানে সিরিজ়ে লিড নিয়ে নেওয়া তো বটেই, পাশাপাশি সিরিজ়ে হারের শঙ্কাও কাটিয়ে ফেলা যাবে ম্যাচ জিতলেই। সূর্যকুমার যাদব পাকাপাকি টিম ইন্ডিয়ার বিশ ওভারের দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত এখনও কোনও সিরিজ় হারেনি। সেই রেকর্ড অক্ষত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা।

কাদের ম্যাচ

চার ম্যাচের টি-২০ সিরিজ়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা

কবে ম্যাচ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ বুধবার, ১৩ নভেম্বর

কোথায় খেলা

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে হবে ম্যাচ

কখন শুরু

ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮.৩০। টস ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে, রাত ৮টায়

কোথায় দেখবেন

টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ

হেড-টু-হেড

ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ ওভারের আন্তর্জাতিক মঞ্চে মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি লড়াইয়ে কিন্তু ভারতীয় দলই এগিয়ে রয়েছে। মাসকয়েক আগে বিশ্বকাপ ফাইনালসহ মোট ১৬ বার জিতেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়া বাহিনীর দখলে রয়েছে মোট ১২টি ম্যাচ। দুই দলের একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়। 

পিচের চরিত্র

সেঞ্চুরিয়ানের পিচ বরাবরই গতি ও বাউন্সের জন্য পরিচিত। এক্ষেত্রেও অন্য়থা হওয়ার সম্ভাবনা নেই। তাই ম্য়াচের ভাগ্য নির্ধারণে ফাস্ট বোলারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে পিচে বাউন্স শুধু ফাস্ট বোলাররা নয়, স্পিনাররাও কিন্তু উপভোগ। আর ভারতীয় দলের স্পিনাররা যে ধরনের বোলিং করে, তাতে বাড়তি বাউন্স কিন্তু খানিকটা লাভদায়কই হতে পারে বরুণদের জন্য। আর যেহেতু বাউন্সের তারতম্য হয় না, তাই ব্যাটাররা একবার সেট হয়ে গেলে কিন্তু, তাঁদের সামনে বড় রান করার হাতছানি রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয় দলের মাথাব্যথা ব্যাটিং, প্রোটিয়াদের উদ্বেগের কারণ স্পিন, তৃতীয় টি-২০-তে জিতবে কোন দল? 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget