এক্সপ্লোর

IND vs SA: চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে নেই শ্রেয়স, শুভমন, কেমন আছেন গিলরা, জানালেনে কোচ মর্কেল

Indian Cricket Team: শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে প্লীহাতে চোট পেয়েছিলেন। অপরদিকে, শুভমন গিল প্রোটিয়াদের বিরুদ্ধেই কলকাতা টেস্টে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান।

রাঁচি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ়ে টিম ইন্ডিয়াকে দলের অধিনায়ক তথা সহ-অধিনায়ক যথাক্রমে শুভমন গিল (Shubman Gill) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) খেলতে পারবেন না। দুইজনেই চোটের কবলে রয়েছেন। দুই তারকার বিষয়ে এবার আপডেট দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।

মর্কেল আশাবাদী দ্রুতই শুভমন ও শ্রেয়স ভারতীয় দলে ফিরে পুনরায় দলে যোগ দেবেন। তিনি বলেন,  'আমার মনে হয় এ বিষয়ে মেডিক্য়াল দলই একেবারে সঠিক আপডেট দিতে পারে। আমি দুই দিন আগেই শুভমনের সঙ্গে কথা বলেছিলাম ও কেমন আছে জানার জন্য। ও ঠিকঠাকভাবেই সুস্থ হয়ে উঠছে। এই জিনিসটা শুনে আমরা বেশ সন্তুষ্ট।'

শ্রেয়সের ক্ষেত্রে মর্কেল জানান, 'শ্রেয়সও কিন্তু নিজের রিহ্যাব শুরু করে দিয়েছে। সেটা দারুণ। আমরা ওদের দুইজনকে স্কোয়াডে ফিরে পেতে মুখিয়ে রয়েছি। ভাল বিষয় হল ওরা সুস্থ রয়েছে এবং দলে ফেরার পথে প্রস্তুতি শুরু করে দিয়েছে।' শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে প্লীহাতে চোট পেয়েছিলেন। তারপর বেশ খানিকটা সময় হাসপাতালে থাকার পর দেশে ফিরেছেন তিনি। অপরদিকে, শুভমন গিল প্রোটিয়াদের বিরুদ্ধেই কলকাতা টেস্টে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান। সেই কারণেই দুই তারকা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে ভারতীয় সমর্থকদের জন্য আশার বাণী শোনালেন মর্কেল।    

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ এও মনে করেন যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে সম্পূর্ণভাবে সক্ষম।  মর্কেল বলেছেন, 'বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটার। ওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।'

মর্কেল আরও জানিয়েছেন যে তিনি নিজে রোহিত এবং বিরাটের বিরুদ্ধে খেলেছেন। মর্কেল বলেছেন, 'ওদের বিরুদ্ধে বোলিং করার পর অনেকবার আমার রাতের ঘুম উড়ে গেছে। একজন বোলার হিসাবে আমি জানি ওদের বিরুদ্ধে খেলার জন্য কী স্তরের অনুশীলন দরকার। আমি এই কথা সমর্থন করি যে, রোহিত এবং বিরাটের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত।'

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget