এক্সপ্লোর

IND vs SL: মাঠ সংস্করণ আর খারাপ আবহাওয়ায় ম্যাচ আয়োজন সম্ভব নয়, শ্রীলঙ্কা ওয়ান ডের ভেন্যু বদলের অনুরোধ DDCA-র

IND vs SL: ১৩ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলার পর সমসংখ্যক ম্য়াচের টি-২০ সিরিজ়ও খেলবে ভারত।

নয়াদিল্লি: সদ্যই শুরু হয়েছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের ওয়ান ডে সিরিজ়। এই পাঁচ ম্যাচের সিরিজ়ের পর দুই দলের টেস্ট সিরিজ় আয়োজিত হবে এবং তারপরে, পরের মাসে ভারতের ঘরের মাঠে বসবে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) সিরিজ়। সেই সিরিজ় শুরু হতে এখনও অনেকটাই সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর সেই চর্চার কেন্দ্রে অরুণ জেটলি স্টেডিয়াম।

পরের মাসের ১৩ তারিখ নয়াদিল্লিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হওয়ার কথা। সেই ম্যাচ আয়োজন ঘিরেই যত সমস্যা। অতীতে জল্পনা শোনা গিয়েছিল, এই ম্যাচ দিল্লি থেকে সরানোর অনুরোধ করা হতে পারে। পরে সেই রিপোর্টের বিপরীত রিপোর্টও বের হয়। তবে এবার দাবি করা হচ্ছে নাকি সরকারিভাবে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরকারিভাবে প্রথম ওয়ান ডে ম্য়াচের ভেন্যু বদলের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:- বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ? 

অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠ সংস্করণের কাজ চলায় এবং সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে দিল্লির আবহাওয়ার কথা মাথায় রেখে ওই সময়টা ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করার জন্য একেবারেই অনুকূল নয় বলে দাবি করেছেন এক ডিডিসিএ আধিকারিক। তিনি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'আমরা সরকারিভাবে বিসিসিআইকে জানিয়েছি যে আমাদের পক্ষে ১৩ জিসেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না, কারণ আমাদের মাঠেরও সংস্করণ হচ্ছে এবং ওই মাসে আবহাওয়ারও কিছু সমস্যা রয়েছে। ডিসেম্বরে ম্যাচ আয়োজন করার পরিস্থিতিতে নেই আমরা। বোর্ডের কাছে এই মর্মেই আমরা অনুরোধ জানিয়েছি। রাজধানীতে ওই সময়ে আবহাওয়াও তো অনুকূল নয়। দেখা যাক কী ফলাফল হয়। তবে আপাতত এটুকুই বলব যে আমাদের পক্ষে ওই ওয়ান ডে ম্যাচ  আয়োজন করা সম্ভব নয়।'

এই ভেন্যু ঘিরে নাটকের জেরেই এখনই চর্চায় দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের সিরিজ়। বিসিসিআই শেষমেশ প্রথম ওয়ান ডে ঘিরে কী সিদ্ধান্ত নেয়, সেইদিকে নজর থাকবে। এই সিরিজ়ে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলার পর সমসংখ্যক ম্য়াচের টি-২০ সিরিজ়ও খেলবে ভারত। তবে আপাতত টিম ইন্ডিয়ার সব ফোকাস নিউজ়িল্যান্ড সফরে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget