এক্সপ্লোর

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

India vs Sri Lanka: ভারতীয় তারকা শেষ পাঁচটি ইনিংসে সংগ্রহ মাত্র ৪৮ রান।

গল: শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ় খেলতে কয়েক ঘণ্টা পরেই মাঠে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজ়ের আগেই নাকি ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের তরফে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ব্যাটিংয়ে উন্নতি না ঘটালে দল থেকে বাদ পড়তে পারেন। কিন্তু কোন তারকাকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে?

The Times of India-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় টেস্ট দলের অঙ্গ ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) যারা সিদ্ধান্ত নেন তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাটিং তাঁকে পারফরম্যান্স আরও ভাল করতে হবে, আর তাতে সাফল্য না এলে সরে যেতে হবে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে ভারতীয় দলে নিজের জায়গা বজায় রাখতে হলে তাঁকে বড় এবং গুরুত্বপূর্ণ রানের ইনিংস খেলতে হবে, ছোট ছোট ইনিংস দিয়ে কাজ চলবে না।

ধ্রুব জুরেলের প্রতি নির্বাচকরা বারংবার আস্থা দেখিয়েছেন। ব্যাক-আপ কিপার-ব্যাটার হিসাবে তিনি বহুদিন ধরেই ভারতীয় লাল বলের স্কোয়াডে রয়েছেন। পরের পর ম্যাচ খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও। তবে সেই ব্যাকিং ধীরে ধীরে কমছে। বিশেষত যেখানে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে সরফরাজ খানের মতো দাবিদার অপেক্ষা করে রয়েছেন, সেখানে জুরেলের ওপর চাপ বাড়ছে। তাঁর সাম্প্রতিক ফর্মও খুব একটা আহামরি নয়। শেষ পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৪৮ রান। 

আরও পড়ুন:- ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার 

ভারতের টেস্ট কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থই নিঃসন্দেহে ভারতের প্রথম পছন্দ। সেক্ষেত্রে একাদশে জায়গা পেতে জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ দুই টেস্ট সিরিজ়ে দলের ভরাডুবির পরেই তাঁর ফর্ম নিয়ে অনেকে ভ্রু কুঁচকানো শুরু করেছিলেন। সেই প্রশ্নচিহ্ন আরও বাড়ে সাম্প্রতিক সময়ে। আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েও তিনি মাত্র ১৯ রানের ইনিংস খেলেছিলেন। এমনকী এরপরে শ্রীলঙ্কা সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচেও জুরেল রান পাননি। তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে এক এবং ১৭ রান। 

এরপরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে হয়তো প্রথম একাদশে জুরেলই একাদশে সুযোগ পেতে চলেছেন। তবে এই সিরিজ়ে কাঙ্খিত রান না পেলে, তাঁকে যে বাদ দেওয়া হতে পারে, সেই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে।              

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG: আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
Pakistan Cricket: আর্থিক লেনদেন নিয়ে সংশয়, সাইবার ক্রাইম সংস্থার সামনে হাজিরা দিলেন পাক ক্রিকেটার রিজওয়ান ও ইমাম
আর্থিক লেনদেন নিয়ে সংশয়, সাইবার ক্রাইম সংস্থার সামনে হাজিরা দিলেন পাক ক্রিকেটার রিজওয়ান ও ইমাম
Pakistan Cricket: পাকিস্তানের কোচ ভারতের এজেন্ট! মাইক হেসন প্রসঙ্গে অভূতপূর্ব দাবি প্রাক্তন পাক অধিনায়কের
পাকিস্তানের কোচ ভারতের এজেন্ট! মাইক হেসন প্রসঙ্গে অভূতপূর্ব দাবি প্রাক্তন পাক অধিনায়কের
Bengal Cricket: সিয়েচেম ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা, হোটেল সমস্যায় বদলে গেল সিএবি-র বার্ষিক সাধারণ সভার স্থান
সিয়েচেম ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা, হোটেল সমস্যায় বদলে গেল সিএবি-র বার্ষিক সাধারণ সভার স্থান
Advertisement

ভিডিও

Dhirendra Krishna Shastri | বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার
Dhirendra Krishna Shastri |
Calcutta High Court | হুগলিতে কবে Mamata Banerjee-এর সভা? ডিভিশন বেঞ্চ থেকে মামলা গেল সিঙ্গল বেঞ্চে
Calcutta High Court | বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতেও এবার CBI-কে দায়িত্ব দিল আদালত
Madan Mitra News : নন্দীগ্রামে একা লড়ুন, Mamata Banerjee-কে চ্যালেঞ্জ মদনের | TMC News | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget