এক্সপ্লোর

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পূজারা, নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গাওস্কর

Team India: চেতেশ্বর পূজারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে খেলার পরিবর্তে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে মাঠে নামবেন।

নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের প্রায় মাসখানেক পর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য শুক্রবার (২৩ জুন) ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করেছে ভারতীয়  ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট দলে বেশ কিছু রদবদল করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দল থেকে বাদ পড়া। 

দীর্ঘদিন ধরে পূজারা নিজের সেরা ফর্মে নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ৪১ রান করেছিলেন। দীর্ঘদিন খারাপ ফর্মের জেরেই তাঁকে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তবে অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে এমনভাবে দল থেকে বাদ দেওয়ায় বেশ ক্ষুব্ধ কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। তাঁর মতে কেবল পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।   

তিনি বলেন, 'ওকে কেন দল থেকে বাদ দেওয়া হল? কেন দলগত ব্যর্থতায় কেবল ওকেই কাঠগড়ার দাঁড় করানো হচ্ছে? ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে নিঃস্বার্থভাবেকাজ করে গিয়েছে। ওর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি সমর্থক নেই, যারা ওর হয়ে গলা ফাটাবে, সেই কারণেই কি ওকে বাদ দেওয়া হল? আমি তো বুঝেই উঠতে পারছি না। কীসের ভিত্তিতে ওকে দল থেকে বাদ দেওয়া হল এবং বাকিরা যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেওয়া হল? আজকাল তো নির্বাচক কমিটির প্রধান মিডিয়ার সামনে কিছু বলেনও না। আমি কিছুই বুঝতে পারছি না।'

তিনি আরও যোগ করেন, 'ও দীর্ঘদিন ধরে কাউন্টি ক্রিকেট খেলছে। তাই ও কিন্তু যথেষ্ট লাল বলের ক্রিকেট খেলেছে এবং ও গোটা বিষয়ের সঙ্গে অবগত। আজকাল তো লোকজন ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। যতদিন পর্যন্ত কেউ রান করছে, ততদিন তো বয়স নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই। রাহানে বাদে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে) গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয়েছে। পূজারাকেই তাহলে কেন দল থেকে বাদ দেওয়া হল, নির্বাচকদের এর জবাব দিতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget