এক্সপ্লোর

IND vs AFG: প্রসিদ্ধের পাঁচ উইকেটের পর যশস্বীর শতরান, চিপকে দুরন্ত জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল ভারত

India vs Afghanistan: আফগানদের বিরুদ্ধে চিপকে ১২৮ বল ও নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

চেন্নাই: সিরিজ় আগেই জেতা হয়ে গিয়েছিল। তাই নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে আফগানদের বিরুদ্ধে (IND vs AFG ODI) সুযোগ ছিল বেঞ্চ শক্তি পরীক্ষা করে নেওয়ার। সেই পূর্বাভাস ম্যাচের আগেই ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দিয়ে রেখেছিলেন। সেইমতোই ভারতীয় দলে তিন বদল করা হয়েছিল এ ম্যাচে। তা সত্ত্বেও আফগানিস্তানকে তৃতীয় ওয়ান ডেতেও দুরমুশ করল ভারত। হোয়াইটওয়াশ হলেন হাশমাতুল্লারা।

ভারতীয় দলের হয়ে নিয়মিত দলে জায়গা না পাওয়া যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এদিন সেঞ্চুরি করলেন, আর পাঁচ উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এই ম্যাচ ভারতের বেঞ্চশক্তির প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। তাই ম্যাচশেষে টিম ম্যানেজমেন্টের মুখে নিঃসন্দেহেই হাসি ফুটবে। মাত্র ২১৯ রান তাড়া করতে নেমে এদিন ১২৮ বল ও নয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল ভারত। 

আরও পড়ুন:- ইংল্যান্ড সিরিজ় থেকেও ছিটকে গেলেন হার্দিক, কোহলির ভাগ্য নির্ধারণ ২২ জুন- রিপোর্ট

ম্যাচের প্রথম ইনিংসে তামিলনাড়ুর তপ্ত দুপুরে বল হাতে ম্যাচের শুরুতেই আগুন ঝরিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ । তাঁর উত্তাপ এতটাই ছিল যে আফগানিস্তান টপ অর্ডার তাতে পুড়ে ছারখার হয়ে যায়। শুরুতেই ৩৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান দল। সেইখান থেকে অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি গরম, খিঁচ এবং ব্যাটিং ধস সামলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে খানিকটা উদ্ধার করলেও, খুব বেশি রান তুলতে পারেনি আফগানিস্তান। ইনিংসের ৩৪ বল বাকি থাকতেই মাত্র ২১৮ রানেই গুটিয়ে যায়। হাশমাতুল্লা প্রথম ওয়ান ডে শতরান হাঁকান। তাঁর সংগ্রহ ১০২ রান। এই হাশমাতুল্লাকে ফিরিয়েই নিজের ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট সম্পূর্ণ করেন প্রসিদ্ধ কৃষ্ণ। হাশমাতুল্লা বাদে আফগানদের হয়ে আজমাতুল্লা ওমরজ়াই অর্ধশতরানের ইনিংস খেলেন।

সামনে অল্প রানে লক্ষ্য ছিল। তবে জবাবে ব্য়াটে নেমে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী পথ অবলম্বন করেন। সাত ওভারের আগেই টিম ইন্ডিয়া ৫০ রানের গণ্ডি পার করে ফেলে। পাওয়ার প্লেতে উঠে ৮১ রান। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যশস্বী সুযোগ পেয়েও মাত্র চার রানে আউট হয়েছিলেন। সেই সুযোগ মিস করার আক্ষেপটা যেন আজ সুদে আসলে মিটিয়ে নিতেই মাঠে নেমেছিলেন তিনি। মাত্র ৩৮ বলে অর্ধশতরান পূরণ করেন বাঁ-হাতি ওপেনার। 

অপরদিকে, রোহিতও স্বমেজাজেই ব্যাটিং করছিলেন। তিনি রশিদ খানের বিপক্ষে বেশ কয়েকটি নজরকাড়া শট মারেন। ৪৭ বলে পূরণ করে হাফসেঞ্চুরি। তবে ৭৯ রানেই রোহিতের ইনিংস সমাপ্ত করেন মহম্মদ নবি। তাতে অবশ্য রানের গতি কমেনি। রোহিত আউট হলে যশস্বীকে সঙ্গ দিতে এ সিরিজ়ে ব্যাটিংয়ের তেমন সুযোগ না পাওয়া শ্রেয়স আইয়ারকে পাঠানো হয়। তিনি যথার্থভাবেই যশস্বীর সঙ্গ দেন। আর অপরপ্রান্তে দেখতে দেখতেই যশস্বী ৮৩ বলে নিজের ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় শতরান পূরণ করে ফেলেন। সেঞ্চুরি পূরণ করার ওভারেই নবির বিরুদ্ধে চার ছক্কা মেরে ভারতের জয় সুনিশ্চিত করেন তিনি। শ্রেয়স আইয়ার ২০ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget