এক্সপ্লোর

IND vs SA: গিলের খেলা নিয়ে ঘোর সংশয়, গুয়াহাটিতে জোড়া বদল ঘটিয়ে মাঠে নামতে পারে ভারত

India vs South Africa Series: গুয়াহাটিতে ভারতীয় অধিনায়ক শুভমন গিলের না খেলার সম্ভাবনা প্রবল।

গুয়াহাটি: হাসপাতালে ভর্তি থেকে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংস মিস করার পরেও তিনি যখন ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটি সফর করেছিলেন, তখন ভারতীয় সমর্থকদের মনে সামান্য হলেও আশা ছিল। তবে সময় যত এগোচ্ছে ততোই মোটামুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুভমন গিলের না খেলা নিশ্চিত হয়ে যাচ্ছে।

গিল দলের সঙ্গে গুয়াহাটি সফর করলেও রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের মেডিক্যাল দল মনে করছে তিনি এখনও ফিট নন। গিল চাইলেও তাঁকে গুয়াহাটির নেটে অনুশীলনও করানো হয়নি বলে খবর। তাঁকে নিয়ে ভারত ধীরে চল নীতি নিতেই আগ্রহী। বৃহস্পতিবার  সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, 'গিল দ্রুত সেরে উঠছেন। তবে শুক্রবার সকালে ফিটনেস টেস্টের পর বাকি সব দেখা যাবে। যদিও ও পুরো সেরে ওঠেও, আমরা নিশ্চিত হতে চাই যাতে ম্য়াচে ফের কিছু না হয় গিলের। তবে ওর যদি মনে হয় পুরো সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে ওর। আমাদের কাছে সেরা বিকল্প রয়েছে।'

কিন্তু গিল যদি না খেলেন, কে খেলবেন ৪ নম্বর পজিশনে? কোটাক বলছেন, 'শুভমন যদি খেলতে না পারে, তাহলে ধ্রুব জুড়েল চার নম্বর পজিশনে খেলবে।' গিলের অনুপস্থিতিতে কে খেলবেন? রিপোর্ট অনুযায়ী গিলের বদলে ফের একবার ভারতীয় একাদশে ফিরতে পারেন বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন। গত টেস্টের আগে নীতীশ কুমার রেড্ডিকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তাঁকে গিলের চোট সংশয়ের ফলে আবারও ডেকে নেওয়া হয়েছে। খবর সত্যি হলে তিনি অক্ষর পটেলের বদলে একাদশে খেলতে পারেন।

ইডেনে স্পিন সহায়ক পিচ তৈরি করে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টেস্টে হেরে আপাতত সিরিজ়ে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে গুয়াহাটিতে পিচ কেমন হবে, সেই নিয়ে জোর জল্পনা। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতে বাড়তি ঘূর্ণিসহায়ক পিচ তৈরি করতে গিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট নিজেদের দলকেই চাপে ফেলে দিচ্ছে এবং এই সিদ্ধান্ত ব্যাকফায়ার করেছে। 

ICC Review-তে পন্টিংকে বলতে শোনা যায়, 'ওরা এতটাই স্পিন সহায়ক উইকেট তৈরি করছে যে ওদের স্পিনারদের দক্ষতাটাই আর আলাদাভাবে প্রকাশ পাচ্ছে না। এমন স্পিন সহায়ক উইকেটে তো প্রতিপক্ষের স্পিনারদের আদতে আরও সাহায্য করছে, ওদের উইকেট নিতে সুবিধা করে দিচ্ছে। আর সত্যি বলতে ভারত এক সময় যতটা ভাল স্পিন খেলত, বিগত পাঁচ, ছয় বছরে ওরা আর ততটা ভাল স্পিন খেলতে পারে না। এমন উইকেটে ওরা সকলের জন্য বরং বাড়তি সুবিধা করে দিয়ে লড়াইটা সমান সমান করে দিচ্ছে।'

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget