এক্সপ্লোর

Chawla on Ashwin: প্রথম একদিনের ম্যাচে ওয়াশিংটন সুন্দর নয়, অশ্বিনকে দেখতে চান চাওলা

R Ashwin : দীর্ঘদিন পর ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কি জায়গা করে নিতে পারবেন আর অশ্বিন ?

নয়াদিল্লি : তাঁর প্রত্যাবর্তনে যারপরনাই খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু, দীর্ঘদিন পর ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কি জায়গা করে নিতে পারবেন আর অশ্বিন (R Ashwin) ? তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই। কিন্তু, সিনিয়র এই অফস্পিনারকে প্রথম একাদশে দেখতে চান পীযূষ চাওলা। ওয়াশিংটন সুন্দরের থেকে অশ্বিনকে সুযোগ দেওয়ার কথা বলছেন চাওলা। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ শুরুর আগে, ESPNcricinfo-কে চাওলা বলেন, "বল হাতে অশ্বিন বেশি ক্ষমতাশালী এবং প্রথম একদিনের ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া উচিত।" 

তাঁর সংযোজন, "আমরা ভারতীয় দলে ৮ নম্বর পর্যন্ত ব্যাট করছি। যদি ৮ জন ব্যাটারও কাজ করে না আসতে পারেন, তাহলে ৯ নম্বরে কেউ এসে কাজ করে দেবেন তা ভাবা উচিত নয়। তাই, আমি বোলিংয়ের দিক থেকে দেখব। গত বছর অশ্বিন খুব জোর ২টি একদিনের ম্যাচ খেলেছেন। তাই ওঁরা (অশ্বিন ও ওয়াশিংটন) কেমন বল করবেন এই সিরিজে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি অশ্বিন ভাল বল করেন, তাহলে বিশ্বকাপে তাঁকেই ধরা হবে। "   

চাওলা আরও বলেন, "বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে, ওয়াশিংটন সুন্দরের থেকে অশ্বিন অনেক ভাল। কিন্তু, ওঁকে নিয়ে একটা বিষয়ে চিন্তা থাকতে পারে যে, ৫০ ওভার পর্যন্ত ফিট থাকা।  আমার মনে হয়, পেসারদের দুটো করে ম্যাচ খেলানো হবে। ওঁদের খেলার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে কিন্তু সঙ্গে বিশ্রামও দেওয়া হবে।"

পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু'টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও। বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।

তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দেড়টা থেকে। টস হবে দুপুর ১টায়।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget