এক্সপ্লোর

Rohit Sharma: নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা

IND vs AUS: ব্যাটিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। আকাশদীপ জানিয়েছিলেন যে রোহিতের চোট গুরুতর নয়।

মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। নেটে অনুশীলনের সময় চোট পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়কের চোট কতটা গুরুতর তা এখনও বোঝা যাচ্ছে না। তবে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল রোহিতকে। চোখে মুখে ছিল যন্ত্রণার ছাপ।

ব্যাটিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি। এখনও পর্যন্ত চারদিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্ট শুরু হতে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্টের কাছে সুযোগ থাকছে আরও কিছুদিন অপেক্ষা করার। সেক্ষেত্রে রোহিতের কাছেও সময় থাকছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। যদি একান্তই রোহিত না খেলতে পারেন তবে কিন্তু বুমরার নেতৃত্বেই ফের মাঠে নামবে ভারত। অন্যদিকে বাংলার তরুণ ওপেনার অভিমন্যু ঈশ্বরণের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।

 

পরে অবশ্য আকাশদীপ এসছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে এসে তিনি বলেন রোহিতের চোট অত গুরুতর নয়। এদিকে রোহিত শর্মা যদি খেলেন তবে তাঁকে ওপেনিংয়ে ফিরে আশার পরামর্শ দিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট। সাত টেস্টে রোহিতের সংগ্রহ মাত্র ১৫২ রান। গড় ১১.৬৯। ১৩ ইনিংসে মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৫২। চেতন শর্মা বলছেন, ''আমার মনে হয় রোহিত শর্মার ওপেনিংয়ে নামা উচিত মেলবোর্ন টেস্টে। ও দুর্দান্ত ব্যাটার। শুরুতে আক্রমণাত্মক খেলে অজি বোলারদের ওপর চাপ তৈরি করলে মিডল অর্ডারের জন্য সুবিধে হবে। খোলা মনে খেলতে পারবে ভারতের মিডল অর্ডার।''

আরও পড়ুন: দুর্বল মহমেডানকে হারিয়ে জয়ের সরণীতে ফিরতে চায় কেরালা, পাশা ওল্টাতে মরিয়া সাদা কালো ব্রিগেড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget