IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
IND vs ENG ODI: হর্ষ দুবে বাঁ হাতে স্পিন বোলিং করেন এবং এই বছরই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই ঘোষণা করে জানিয়েছে যে, তৃতীয় ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় হর্ষ দুবেকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময় সুন্দর চোট পেয়েছিলেন, যার পরে তাঁকে সিরিজ থেকে বাদ পড়তে হয়। তবে সুন্দরের চোট কতটা গুরুতর, সে বিষয়ে কোনও স্পষ্ট ছবি দেওয়া হয়নি।
হর্ষ দুবে বাঁ হাতে স্পিন বোলিং করেন এবং এই বছরই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। তিনি এখনও পর্যন্ত ২টি ওয়ান ডে ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন।
ভারতের পরিবর্তিত দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর পটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, গুরনূর ব্রার, প্রিন্স যাদব ও হর্ষ দুবে
🚨 News 🚨
— BCCI (@BCCI) July 18, 2026
Harsh Dubey added to #TeamIndia's ODI squad as a replacement for injured Washington Sundar.
More Details 🔽 | #ENGvINDhttps://t.co/Y6LgzTJAyS
ইতিহাস গড়তে প্রস্তুত ভারত
ভারতীয় দল যখন ১৯ জুলাই লর্ডস মাঠে নামবে, তখন ২২ বছর ধরে চলে আসা হারের খরা কাটাতে চাইবে। ভারতীয় দল ওয়ানডে ক্রিকেটে লর্ডস মাঠে শেষ জয় পেয়েছিল ২০০৪ সালে। এই ম্যাচে রোহিত শর্মার কাছ থেকে একটি ভাল ইনিংসের আশা করা হচ্ছে, যিনি গত ৮টি ওয়ান ডে ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি করেছেন।
অন্য দিকে, বিরাট কোহলি ওয়ান ডে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি স্কোরের বিশ্বরেকর্ড স্পর্শ করার থেকে আর মাত্র একটি হাফসেঞ্চুরি দূরে আছেন। বিরাট এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ বার পঞ্চাশ বা তার বেশি স্কোর করেছেন। কুমার সঙ্গকারা ১৫ বার হাফসেঞ্চুরি করেছিলেন।




















