এক্সপ্লোর

India vs England Lunch Update: ১৩ বছর পর লিডসে এত ভাল শুরু, তবু লাঞ্চ বিরতিতে চাপে পড়ে গেল ভারত, কেন?

Ind vs Eng Test: মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। ৯১/০ থেকে ৯২/২ হয়ে গেল ভারতের স্কোর।

লিডস: ক্রিজে যত জাঁকিয়ে বসছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল (KL Rahul), ততই রেকর্ডবুকের পাতা উল্টে উঠে আসছিল একের পর এক পরিসংখ্যান।

১০ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়াল ২৭/০। রেকর্ডবুক ঘেঁটে দেখা গেল, হেডিংলে স্টেডিয়ামে শেষ ৭ টেস্টে এই প্রথম এমন কোনও ইনিংস তৈরি হল, যেখানে প্রথম দশ ওভারে পড়ল না কোনও উইকেট।

রাহুল-যশস্বীর জুটিতে ৫০ পেরিয়ে গেল ভারত। রেকর্ডবুক বলল, ১৩ বছর পর লিডস টেস্টে কোনও দলের প্রথম ইনিংসে ওপেনিং জুটি ৫০ বা তার বেশি রান তুলল। শেষবার, ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার গ্রেম স্মিথ ও আলভিরো পিটারসেন ১২০ রান তুলেছিল। তারপর থেকে কোনও জুটি পঞ্চাশও স্পর্শ করেনি। যা করলেন রাহুল ও যশস্বী।

তবু ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে টিম ইন্ডিয়া পুরোপুরি এগিয়ে, লেখা যাচ্ছে না। কারণ, প্রথম সেশনের একেবারে শেষ লগ্নে এসে পরপর দুই উইকেট হারিয়ে বসল ভারত। ৪২ রান করে ব্রাইডন কার্সের অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে জো রুটের হাতে ধরা পড়লেন রাহুল। ওপেনিং জুটিতে ৯১ রান ওঠার পর প্রথম ধাক্কা খেল ভারত।

ফের বড় ধাক্কা খেল তার ঠিক চার বল পরেই। বেন স্টোকসের লেগস্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক চালাতে গিয়ে কট বিহাইন্ড হলেন সাই সুদর্শন। যিনি এই টেস্টেই অভিষেক ঘটালেন। স্টোকসের বলে উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ০ রান করে। রিপ্লে দেখলে হাত কামড়াবেন তামিলনাড়ুর তরুণ।

মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। ৯১/০ থেকে ৯২/২ হয়ে গেল ভারতের স্কোর। লাঞ্চ ব্রেকে যাওয়ার সময় অনেকটা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠ ছাড়লেন ইংরেজ ক্রিকেটারেরা। প্রথম সেশনে ভারতীয় ব্যাটিংয়ে দাঁত ফোটাতে নাজেহাল হয়েছিলেন। শুরুর দিকে রাহুল সংযত ছিলেন। বরং শট খেলছিলেন যশস্বী। পরে রাহুলও স্বমূর্তি ধরেন। কিন্তু পরপর জোড়া উইকেট হারিয়ে সামান্য হলেও চাপে ভারত।

যশস্বী ৪২ রান করে ক্রিজে রয়েছেন। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক শুভমন গিল। বড় স্কোর তোলার জন্য এই জুটির দিকে তাকিয়ে থাকবে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করছে টিম ইন্ডিয়া। বড় স্কোর করলে ম্যাচের রাশ চলে আসবে হাতে। সেটা সম্ভব হবে কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget