এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই, কী বার্তা দেওয়া হল?

IND vs ENG T20: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে স্যামসনের খারাপ পারফরম্য়ান্সের জন্য দলের কোচ, সাপোর্ট স্টাফ, ম্য়ানেজমেন্টের দিকে আঙুল উঠেছে। এই নিয়ে এবার প্রথমবার প্রতিক্রিয়া দিল BCCI।

মুম্বই: সিনিয়র দলে আদৌ কবে দেখা যাবে তাকে? আয়ারল্য়ান্ডের পর ইংল্যান্ড সিরিজেও বেঞ্চে রয়েছে সে। আইপিএলে সর্বাধিক রান গত মরশুমে, ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্য়ান্স, যুব বিশ্বকাপের ফাইনালে শতরান, একের পর এক মাইলস্টোন গড়েছে বৈভব। কিন্তু তবুও জাতীয় সিনিয়র দলে এখনও পর্যন্ত সুযোগ হয়নি। এরমধ্য়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ হার, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে স্যামসনের খারাপ পারফরম্য়ান্সের জন্য দলের কোচ, সাপোর্ট স্টাফ, ম্য়ানেজমেন্টের দিকে আঙুল উঠেছে। এই নিয়ে এবার প্রথমবার প্রতিক্রিয়া দিল BCCI।

কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন যে সঠিক সময়ে সুযোগ পাবে বৈভব। এবার বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, 'আমরাও লক্ষ্য করেছি যে, সে অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড় ও আইপিএলে সে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। সে কী পারে, তার আভাস মিলেছে সবারই। দল পরিচালনা ও একাদশ নির্বাচন নিয়েও সমালোচনা হচ্ছে। তবে একটা কথা পরিষ্কার বলতে চাই যে দলে কাউকে নেওয়া না নেওয়ার বিষয়টা পুরোটাই কিন্তু কোচ ও অধিনায়কের ওপর নির্ভর করে। আমার মনে হয় ওঁরা দু'জন যখন বৈভবকে যোগ্য মনে করবেন, তখনই হয়ত ও সুযোগ পাবে একাদশে।'

উল্লেখ্য, আয়ারল্য়ান্ডে দুটো ম্য়াচ ও ইংল্যান্ডে একটি ম্য়াচ মিলে তিন ইনিংসে মোট ৬ রান করেছেন স্যামসন। তাই অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে বৈভবকে নামানোর হয়ে সওয়াল করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। এদিকে, দ্বিতীয় ম্য়াচের আগে বৈভব তার সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করেছে। সে লিখেছে, 'নতুন অধ্য়ায় শুরু'। এই লেখার মানে কী? ভারতীয় এ দলের জার্সিতে খেলার সময়ের একটি ছবি পোস্ট করেছে বৈভব। সঙ্গে এই লেখা। অনেকেই মনে করছেন যে হয়ত দ্বিতীয় টি-েটায়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে বিহারের বিস্ময় বালকের।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনেও কিন্তু ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল দাবি করেছিলেন তাড়াহুড়ো করে বৈভবকে ভারতীয় দলে খেলানোটা উচিত হবে না। তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের দলে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার রয়েছে এবং সেটিকে আমাদের সম্মান করা উচিত। সঞ্জু বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিল। স্যামসনের আইপিএলটাও দারুণ কেটেছে। তাই কোচিং স্টাফ হিসাবে এই খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, সমর্থন করাটাই তো উচিত। হ্যাঁ, একজন তরুণ খেলোয়াড় অপেক্ষা করছে এবং সেটি উচ্ছ্বসিত হওয়ারই বিষয়। তবে টপ অর্ডারে খেলা ওই দুই ব্যাটারই নয়, গোটা দলের সকলের পাশে দাঁড়ানোটাই তো আমাদের উচিত।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget