এক্সপ্লোর

Abhishek Sharma: 'আমার ঝুলিতে প্রচুর শটের বিকল্প নেই', ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের পরও কেন এমন বললেন অভিষেক?

IND vs NZ T20: প্রথমে ব্যাটিং করতে নামার পর অভিষেকের হাতে খুব বেশি সময় থাকে না। দ্রুত রান তোলা শুরু করেন অভিষেক।

নাগপুর: তিনি ব্যাট হাতে ছন্দে থাকলে ভারতের রানের গতি শুধুই ঊর্ধ্বমুখি হয়। আরও একবার ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন কিউয়িদের বিরুদ্ধে নাগপুরে। ২২ বলে নিজের অর্ধশতরানের ইনিংস খেলা অভিষেক নাগপুরে শেষ পর্যন্ত ৩৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। ২৪০ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছিলেন অভিষেক। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান। অথচ এত ঝোড়ো ইনিংস খেলার পরও অভিষেক মনে করেন তাঁর ঝুলিতে খুব বেশি শটের বিকল্প নেই। 

প্রথমে ব্যাটিং করতে নামার পর অভিষেকের হাতে খুব বেশি সময় থাকে না। দ্রুত রান তোলা শুরু করেন অভিষেক। বুধবার ৪৮ রানে ভারতের জয়ের পর অভিষেক বলেন, ''যদি উল্টোদিকের দলের বোলারদের পারফরম্যান্স একবার দেখতে পাওয়া যায়, তাহলে সেখান থেকেই ছক কষা যায় যে কোনও বোলারকে কীভাবে আক্রমণ করা যাবে। আমিও সেই ভাবেই নিজের গেমপ্ল্য়ান সাজাই। ব্যাটিং করি। আমি নিজের শট, নিজের খেলার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। আমি তাই কিছু নির্দিষ্ট শটই খেলে থাকি। প্র্যাক্টিসে সেই শটগুলো প্রচুরবার খেলে নিজেকে আরও ঘষামেজা করে নিই।''

টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেকের পর থেকেই অভিষেক শর্মার ব্যাট ছুটেই চলেছে। নিজের অর্ধশতরান পূরণ করতে অভিষেক বুধবার খেলেছিলেন ২২টি বল। এরই সঙ্গে এক রেকর্ডও গড়ে ফেলেছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আটবার অর্ধশতরান করার পথে ২৫ বা তারও কম বল খেলেছেন। টেক্কা দিয়ে দিয়েছেন ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। 

ভারতীয় ব্য়াটারদের মধ্যে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম হাজার রানের মালিক। সেরা পাঁচজন টি-টোয়েন্টি ব্যাটারের মধ্য়ে একজন অভিষেক। এখনও পর্যন্ত ২টো শতরান ও ৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন অভিষেক। মূলত ছক্কার সঙ্গেই ডিল করতে দেখা গিয়েছে এই অভিষেক শর্মাকে। তিনি তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৮১টি ছক্কা হাঁকিয়েছেন। ২০২৫ সালের শেষের দিকে অভিষেক ক্রমতালিকায় ৯৩১ রেটিং পয়েন্ট ছুঁয়ে ফেলেছেন।

অভিষেক শর্মা নিজে ওপেনিংয়ে নেমে শতরান হাঁকান। অন্য়দিকে লোয়ার অর্ডারে ঝড় তোলেন রিঙ্কু সিংহ। তিনি ২০ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। হার্দিক পাণ্ড্য ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল প্রথমে ব্য়াটিং করতে নেমে ২৩৮ রান বোর্ডে তুলে নেয়। যার জবাবে কিউয়িরা ১৯০ এ থেমে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
ENG vs IND Live: দুরন্ত সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন 'হিটম্যান'-র, লর্ডসে লড়াই চালাচ্ছেন কোহলি, ঈশান
দুরন্ত সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন 'হিটম্যান'-র, লর্ডসে লড়াই চালাচ্ছেন কোহলি, ঈশান
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
ENG vs IND: বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড
বুমরার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল ভারত, ডাকেট, রুটদের দৌরাত্ম্যে রানের পাহাড়ে ইংল্যান্ড

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget