এক্সপ্লোর

IND vs SA: শতরান মিস করলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ডবুকে নাম লেখালেন ডি কক

Quinton De Kock: নিকোলাস পুরাণ ও জস বাটলারের সঙ্গে এই তালিকায় শীর্ষেই রয়েছেন ডি কক। পুরাণ ২০ ইনিংস সময় নিয়েছিলেন। বাটলার ২৪ ইনিংস খেলেছিলেন।

চণ্ডীগড়: ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। যদিও দলকে জেতাতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচেও ব্যাট হাতে ঝড় তুললেন কুইন্টন ডি কক। যদিও সেঞ্চুরি মিস করলেন, কিন্তু ৯০ রানের ঝকঝকে ইনিংস খেললেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। আর অর্ধশতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ডও গড়ে ফেললেন ডি কক।

ভারতের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে সর্বাধিক অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন ডি কক। মোট পাঁচটি অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন ডি কক। নিকোলাস পুরাণ ও জস বাটলারের সঙ্গে এই তালিকায় শীর্ষেই রয়েছেন ডি কক। পুরাণ ২০ ইনিংস সময় নিয়েছিলেন। বাটলার ২৪ ইনিংস খেলেছিলেন। অন্য়দিকে ডি কক এই নজির গড়তে সময় নিলেন মাত্র ১২ ইনিংস।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Proteas Men (@proteasmencsa)

উল্লেখ্য, বৃহস্পতিবার মুল্লাপুরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে হেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মুল্লাপুরে। যে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন কুইন্টন ডি'কক। তিনি ৪৬ বলে ৯০ রান করেন। রান আউট না হলে সেঞ্চুরি বাঁধা ছিল। শেষ দিকে ডোনোভান ফেরেরার ১৬ বলে ৩০ ও ডেভিড মিলারের ১২ বলে ২০ দক্ষিণ আফ্রিকাকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।

ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে যে টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে ভারতের ম্যাচ জয়ের রেকর্ডবুক। সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিতেছে ভারত। ২০২৩ সালে বিশাখাপত্তনমে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা তার চেয়েও বড় রানের লক্ষ্য সাজিয়ে দিল ভারতের সামনে। ম্যাচ জিততে হলে কঠোর পরীক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটারদেরজিতলে নতুন রেকর্ড লেখা হবে। ২১৪ করে ম্যাচ জিতলে সেটাই হবে ভারতের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জয়। তবে ভারতীয় ব্যাটারদের জন্য লড়াইটা যে একেবারেই সহজ হবে না, তা নিশ্চিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget