এক্সপ্লোর

Axar Patel Marriage: রাহুল-আথিয়ার পর সাতপাকে বাঁধা পড়লেন আরেক ভারতীয় তারকা

Indian Cricketer Marriage: বৃহস্পতিবার ভারতীয় তারকার বিয়েতে মহম্মদ কাইফ, জয়দেব উনাদকাটরা উপস্থিত ছিলেন।

বঢোদরা: সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। তারপর সপ্তাহখানেকও কাটেনি। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি আরও এক ভারতীয় তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি আর কেউ নন, ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল। গুজরাতেই মিহা পটেলের সঙ্গে সাতপাকে বাঁধা করলেন অক্ষর।

অক্ষরের বিয়ে

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অক্ষরকে শেরওয়ানি পরে বলিউড গানের ছন্দে নাচতেও দেখা গিয়েছে। ভারতের তারকা অলরাউন্ডারের বিয়েতে মহম্মদ কাইফ, জয়দেব উনাদকাটরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে অক্ষর ভারতীয় দলে নেই। এই সিরিজের জন্যই মূলত ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের অক্ষরের বিয়েতে দেখা যায়নি।

 

সাজঘরে ধোনি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।

যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা। হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোই উদ্বেলিত হয় ধোনিকে দেখে। আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল। এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, 'দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায়। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেলেই সময় কেটে যাচ্ছে।' 

আরও পড়ুন: নতুন বলে চমক হার্দিক, বাংলার পেসার মুকেশকেও কাজে লাগাতে চান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget