এক্সপ্লোর

Hardik Pandya: নতুন বলে চমক হার্দিক, বাংলার পেসার মুকেশকেও কাজে লাগাতে চান

Ind vs NZ: সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। কী তাঁর লক্ষ্য জানালেন ভারত অধিনায়ক।

রাঁচি: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) নাস্তনাবুদ করে জেতার পর শুক্রবার থেকে টি-টোয়েন্টিতে কিউয়িদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। যে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। সিরিজ শুরুর আগে যাঁর গলায় আত্মবিশ্বাস।

সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। তিনি নিজে বলছেন, 'নতুন বলে বোলিং আমি সব সময় পছন্দ করি। নেটে আমি যখনই বল করি, নতুন বলেই করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরনো বলে বোলিং রপ্ত করেছি। তাই পুরনো বলের চেয়ে নতুন বলে প্র্যাক্টিসে বেশি জোর দিই। আমি দলের প্রয়োজনে বোলিং করতে চাই।'

যোগ করেছেন, 'আগের ম্যাচে আমাদের সেরা দুজন পেসারকে বিশ্রাম দিতে হয়েছিল আর সেই কারণে আমি নতুন বলে বোলিং করেছিলাম। এটা কোনও চাপই না। আর প্রস্তুতি ভাল থাকলে অর্ধেক চাপ কমে যায়।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রণকৌশল কী? হার্দিক বলছেন, 'স্ট্র্যাটেজি কী, সেটা তো আমি বলব না। তবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। কৌশল কী মাঠে দেখে নেবেন। তবে আমরা চেষ্টা করব সর্বস্ব দিয়ে মাঠে ঝাঁপাতে আর সকলকে বিনোদন দিতে।'

এই সিরিজে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা। হার্দিক বলছেন, 'খুব ভাল খেলেছে। তার পুরস্কার হিসাবেই দলে সুযোগ পেয়েছে। দুর্ভাগ্যবশত সঞ্জু স্যামসন চোট পেয়েছে। জিতেশ ভাল খেলে দলে সুযোগ পেয়েছে। এটা একটা ভাল ব্যাপার যে, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলে সেটা ঠিক নজরে পড়ে।'

ওপেনিং পার্টনারশিপ নিয়েও বেশি পরীক্ষা করার পক্ষপাতী নন হার্দিক। বলেছেন, 'যাদের পাওয়া যাচ্ছে তারাই খেলবে ওপেনার হিসাবে। ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান হতে হবে সেরকম কোনও মানে নেই। যে সেরা ক্রিকেটার সেই খেলবে। সে ডানহাতি না বাঁহাতি সেটা কোনও ব্যাপার নয়। শুভমনই খেলবে। ও যেভাবে পারফর্ম করছে, কোনও চিন্তাভাবনার জায়গাই নেই।'

টি-টোয়েন্টি সিরিজে নতুন লড়াই। হার্দিক বলেছেন, 'ওয়ান ডে জিতেছি তবে চেষ্টা থাকবে টি-টোয়েন্টি সিরিজও জিততে। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড খুব ভাল দল। হয়তো ফল দেখে সব বোঝা যাচ্ছে না। হায়দরাবাদে প্রথম ম্যাচ যদি ওরা জিতে যেত তাহলে দ্বিতীয় ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকত। ওদের হারাতে গেলে খুব ভাল ক্রিকেট খেলতে হবে। এটা একটা নতুন সিরিজ। আগের সিরিজে কী হয়েছে সে কথা মাথায় রেখে এই সিরিজে মাঠে নামব না।'

বাংলার পেসার মুকেশ কুমার টি-টোয়েন্টির দলে রয়েছেন। তাঁকে কি অভিষেক করতে দেখা যাবে? হার্দিক বলছেন, 'উমরন মালিক দারুণ ছন্দে। মুকেশ কুমার দলে রয়েছে। প্রয়োজন পড়লে মুকেশকেও খেলানো হবে। ওর থেকে সেরাটা বার করে আনা আমাদের দায়িত্ব।'

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের

 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget