এক্সপ্লোর

Indian Cricket Team: দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে, ভাগ্যের দোহাই দিয়ে কি নির্বাচকদেরই একহাত নিলেন ভুবনেশ্বর কুমার?

Bhuvneshwar Kumar: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি ভুবনেশ্বর।

নয়াদিল্লি: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে শেষবার ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে দেখা গিয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার একাদশ তো দূর, কোনও স্কোয়াডেও জায়গা পাননি ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভুবনেশ্বরের জবাবে অনেকেই অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকদের প্রতি ক্ষোভের আভাস পাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুবনেশ্বরকে জাতীয় দল থেকে তাঁর ব্রাত্য থাকার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আপনাদের এই বিষয়টা নির্বাচকদের জিজ্ঞেস করতে হবে।' তিনি আরও যোগ করেন, 'আমার কাজ মাঠের মধ্যে নিজের ১০০ শতাংশ দেওয়া এবং আমি সেটাই করছি। আমি যদি উত্তরপ্রদেশের হয়ে মুস্তাক আলি, রঞ্জি বা ওয়ান ডে ফর্ম্যাটে খেলার ডাক পাই, তাহলে আমি সেখানেও নিজের সেরাটাই দেব। একজন বোলার হিসাবে আমার নজর সবসময় সঠিক লাইন এবং লেংথে বল করার দিকে থাকে। মাঝেমধ্যে হয় যে আমরা যতই ভাল পারফর্ম করি না কেন, ভাগ্য আমাদের সহায় হয় না।'

জাতীয় দলের হয়ে ১২১টি ওয়ান ডে, ২১টি টেস্ট এবং ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার। নিয়েছেন ২৯৪টি উইকেট। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর ভারতের হয়ে খেলেননি ভুবনেশ্বর। প্রাথমিকভাবে তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও নিরন্তর খেলে তিনি সেই সমস্যা পার করেছেন। তবে তাও জাতীয় দলের দরজা তাঁর জন্য বহুদিন বন্ধই রয়েছে।

এমন পরিস্থিতিতে কি তিনি কোনভাবে অবসরের কথা ভাবছেন? ভুবনেশ্বর অবসরের কথা সম্পূর্ণভাবে খারিজ করে দেন। ৩৫ বছর বয়সি ফাস্ট বোলার বলেন, 'আমি নিজের বোলিংটা উপভোগ করছি। অবসরের কথা ভাবিনি এখনও। আমি যতদিন ফিট থাকব, ততদিন খেলা চালিয়ে যাব।'

বিগ ব্যাশে অশ্বিন!

এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আসন্ন বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। গত বছর টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা অফস্পিনার। আর কিছুদিন আগেই আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার। নিজেই ইচ্ছে প্রকাশ করছিলেন যে বিশ্বের অন্য়ান্য লিগেও খেলতে চান। সেই মতই এবার বিগ ব্যাশেও পা বাড়াতে পারেন অশ্বিন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিছুদিন আগেও। তারকা ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget