এক্সপ্লোর

INDW vs SAW: মহিলাদের ওয়ান ডে আন্তর্জাতিকে 'দ্রুততম', নতুন রেকর্ড প্রতীকা রাওয়ালের

Indian Womens Cricket: মহিলাদের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০০ রানের নজির গড়েছিলেন চার্লট। যা গত ২৮ বছর ধরে অক্ষত ছিল।

কলম্বো: মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার প্রতীকা রাওয়াল। ভেঙে দিলেন ১৯৯৭ সালে করা ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার চার্লট এডওয়ার্ডসের রেকর্ড। মহিলাদের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০০ রানের নজির গড়েছিলেন চার্লট। যা গত ২৮ বছর ধরে অক্ষত ছিল। কিন্তু নিজের স্বপ্ন সময়ের কেরিয়ারেই এই রেকর্ড নিজের দখলে করে নিলেন প্রতীকা। এখনও পর্যন্ত মাত্র আটটি ইনিংস খেলেছেন প্রতীকা। এরমধ্যেই এই ফর্ম্য়াটে ৫০০ রান পূরণ করে ফেললেন। 

শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচ ছিল ভারতের। সেই ম্য়াচেই ৭৮ রানের ইনিংস খেললেন প্রতীকা। ৯১ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। ২০২৪ সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেই থেকে এখনও পর্যন্ত আটটি ইনিংস খেলে ৫৭২ রান করেছেন। 

ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওপেনিংয়ে নেমেছিলেন প্রতীকা ও স্মৃতি মন্ধানা। বাঁহাতি স্মৃতি ৫৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু প্রতীকাকে আউট করতে কালঘাম ছুটে যায় প্রোটিয়া বোলারদের। হরলীন দেওল ২৯ রান করেন। হরমনপ্রীত চালিয়ে খেলে ৪১ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ১৪ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন রিচা ঘোষ। 

রান তাড়া করতে নেমে ২৬১ রান বোর্ডে তুলতে পারে প্রোটিয়া শিবির। তাজমিন ব্রিৎস শতরানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না প্রোটিয়া শিবিরের জন্য। লওরা ওলভার্দাট ৭৫ বলে ৪৩ রানের ইনিংস খেললেও মাত্র ৩টি বাউন্ডারি হাঁকান। এছাড়া মিডল ও লোয়ার অর্ডারে প্রােটিয়া শিবিরের কেউই ব্রিৎসকে সঙ্গ দিতে পারেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা ১০ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। একটি করে উইকেট নেন অরুন্ধতী, চাড়ানি ও দীপ্তি শর্মা। 

আরও পড়ুন: মহিলাদের বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মরশুমে ড্রাফট হলেন ১৮৮ ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget