এক্সপ্লোর

Bengal Pro T20: মহিলাদের বেঙ্গল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মরশুমে ড্রাফট হলেন ১৮৮ ক্রিকেটার

CAB: এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীরা। 

কলকাতা: বেঙ্গল উইমেন্স প্রো টি-টোয়েন্টি লিগে ড্রাফট হলেন ১৮৮ জন ক্রিকেটার। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমের ড্রাফট অনুষ্ঠান আয়াজিত হয়ে গেল। মোট আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলা হবে এবারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। দলগুলো হল সোবিস্কো স্ম্য়াশার্স মালদা, অ্য়াডামাস হাওড়া ওয়ারিয়র্স, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, হারবার ডায়মন্ডস , রাঢ় টাইগার্স বর্ধমান বীরভূম, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ ক্যুইন্স ও রেশমি মেদিনীপুর উইজার্ডস। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীরা। 

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ সম্পর্কে কথা বলতে গিয়ে স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলেন, ''সব ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানাচ্ছি। এই লিগ নিঃসন্দেহে বাংলা ক্রিকেটের উন্নতিতে অনেক সাহায্য করবে। খেলার মান আরও বাড়াবে। আমি আশাবাদী যে এবার প্রো টি-টোয়েন্টি লিগ আরও সাফল্য পাবে।''

মহিলাদের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ঝুলন গোস্বামী বলেন, ''আমি সিএবিকে ধন্যবাদ জানাতে চাই মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়ায়। প্রথম মরশুম দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি আশা রাখি এই মরশুমে টুর্নামেন্ট আরও সাফল্য পাবে।'' 

সিএবির তরফে জানানো হয়েছে যে দুবরাজপুরের এমজিআর স্পোর্টস অ্য়াকামেডিতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের খেলাগুলো হবে। বীরভূম এই টুর্নামেন্টের লিগের ম্য়াচগুলো হোস্ট করবে। ইডেনে টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হবে। 

সেলিব্রেশনে ভাংড়া নাচ

একটি বয়সভিত্তিক লিগের খেলার সময় এক ব্যাটারকে রান আউট করার পর ভাংড়া নাচ করছে ফিল্ডিং দলের সব সদস্যই। এমনকী ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ব্যাটারকে রান আউট করার আগেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিল উইকেট কিপার। সেই সময় দলের এক সতীর্থ এসে মনে করানোয় সে দ্রুত বেল ফেলে দেয় বল হাতে। সেই ভাইরাল ভিডিওয় যে ব্যাটারকে দেখা যাচ্ছে তার নাম সমীর সিংহ চৌহান। তিনি রান নিতে গিয়েছিলেন। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে থাকা বৈভব শর্মা লাইন থেকে বেরতে চাননি। শেষ পর্যন্ত দুজন ব্যাটারই নন স্ট্রাইকার এন্ডে চলে আসে। বল ততক্ষণে ফিল্ডারের থেকে চলে গিয়েছে উইকেট কিপারের হাতে। বল হাতে পাওয়ার পরই পা তুলে নাচতে থাকেন উইকেট কিপার। তার সঙ্গে ততক্ষণে ফিল্ডাররাও এসে নাচা শুরু করেন দেয়।

 

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget