এক্সপ্লোর

Jasprit Bumrah: স্ক্যান করাতে হাসপাতাল যাওয়ার আগেই বেদিকে টেক্কা দিয়ে প্রথম ভারতীয় হিসেবে এই নজির বুমরার

IND vs AUS: ৩১ বছরের তারকা পেসার মারনাস লাবুশেনকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন। তিনি টেক্কা দিয়ে দিলেন বিষেণ সিংহ বেদীকে।

সিডনি: গোটা সিরিজের ভারতের একমাত্র প্লেয়ার যাঁকে সমীহ করে চলেছেন অজি ক্রিকেট দল। পারথের পর সিডনিতে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু চোটের জন্য প্রথম ইনিংসে খেলার ফাঁকেই মাঠ ছাড়তে হয়েছিল তারকা পেসারকে। বিশ্বের এক নম্বর পেস বোলার এরইমধ্যে শনিবার রেকর্ড গড়ে ফেললেন। ভারতের প্রথম বোলার হিসেবে অ্য়াওয়ে সিরিজে সর্বাধিক ৩২ উইকেট তুলে নিলেন বুমরা। ৩১ বছরের তারকা পেসার মারনাস লাবুশেনকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন। তিনি টেক্কা দিয়ে দিলেন বিষেণ সিংহ বেদীকে। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে ৩২ উইকেট ঝুলিতে পুরে নিলেন বুমরা।

এর আগে ১৯৭৭-৭৮ বর্ডার গাওস্কর ট্রফিতে টেস্ট সিরিজে বিষেণ সিংহ বেদী ৩১ উইকেট নিয়েছিলেন। শুক্রবার দিনের শেষ বলে খাওয়াজাকে আউট করার সঙ্গে সঙ্গে ৩১ উইকেট দখল করে বেদীকে ছুঁয়ে ফেলেছিলেন। 

দেশের বাইরে এক টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট ভারতীয় বোলারদের

জসপ্রীত বুমরা- ৩২* (বনাম অস্ট্রেলিয়া ২০২৪-২৫) 

বিষেণ সিংহ বেদী- ৩১ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)

ভগবত চন্দ্রশেখর- ২৮ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)

সুভাষ গুপ্তে- ২৬ (বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৫২-৫৩)

কপিল দেব- ২৫ (বনাম অস্ট্রেলিয়া ১৯৯১-৯২)

মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে শনিবার মাঠে ফেরার পর মাত্র একটি ওভার করতে পারেন বুমরা। এরপরই তিনি ড্রেসিংরুমে চলে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছিল। আশা করে গিয়েছিল যে হয়ত কিছুক্ষণের বিশ্রামের জন্যই মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ছবিটা চিন্তার হয়ে যায় যখন দেখা যায় প্লেয়িং জার্সি খুলে ড্রেসিংরুম থেকে বেরিয়ে স্টেডিয়ামের লনের দিকে এগিয়ে যাচ্ছেন বুমরা। এরপর ক্যামেরা দেখাচ্ছে ভারত অধিনায়ক গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। এখনও কিছু অফিশিয়াল বিবৃতি দেওয়া না হলেও জানা গিয়েছে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুমরাকে। তবে আশা করা হচ্ছে তেমন কিছুই সিরিয়াস হয়নি বুমরার। হয়ত রুটিন স্ক্যানের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে চার ওভারের স্পেল করেন বুমরা। মারনাস লাবুশেনের উইকেট তুলে নেন তিনি।

বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলে চাপ কিন্তু বাড়বে ভারতীয় দলের। কারণ প্রথম ইনিংসে ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি আপাতত নেতৃত্বভার সামলাচ্ছেন। ভারতীয় দল চাইবে অন্তত আড়াইশো রানের লক্ষ্যমাত্রা দিতে অস্ট্রেলিয়ার সামনে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget