এক্সপ্লোর

Jasprit Bumrah: ছোটবেলার হিরোদের সঙ্গে একই আসনে তিনি, স্মৃতিচারণায় নস্টালজিক বুমরা

Jasprit Bumrah Update: দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্য়াচের আগেই আইসিসি অ্য়াওয়ার্ড বুমরার হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেখানেই নিজের ছোটোবেলায় ফিরে গেলেন তারকা পেসার। 

দুবাই: গত বছরটা স্বপ্নের মত কেটেছে জসপ্রীত বুমরার। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি পেসার। টেস্টে ৭১ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি গত মরশুমে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬ উইকেট নিয়েছেন ২০২৪ সালে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্য়াচের আগেই আইসিসি অ্য়াওয়ার্ড বুমরার হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেখানেই নিজের ছোটোবেলায় ফিরে গেলেন তারকা পেসার। 

বুমরা বলছেন, ''ছোটবেলা আমার অনেক প্রিয় ক্রিকেটারকে এই অ্যাওয়ার্ড পেতে দেখেছি। আজ নিজেই সেই সম্মানে সম্মানিত হচ্ছি। সত্যিই এটা দারুণ একটা অনুভূতি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম গত বছর। যা আমার কাছে ভীষণ স্পেশাল একটা মুহূর্ত। এছাড়াও প্রচুর টেস্ট ক্রিকেট খেলেছি আমরা। অনেক ভুল হয়েছে। সেখান থেকে অনেক কিছু শিখেছি আমরা। যা আগামীতে আমাদের আরও ভাল খেলতে উৎসাহ জোগাবে।''

চোটের জন্য নিজে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু জাতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। তারকা পেসারের প্রত্যাবর্তনে বেজায় খুশি বুমরা। তিনি বলছেন, ''শামি ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছে। যা দেখে আমি খুব খুশি। এতদি ধরে ওঁ চোটের জন্য লড়াই করেছে। শামি যত ম্য়াচ খেলবে তত নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে আরও। একই সঙ্গে জাতীয় দলে বাকিদেরও সাহায্য করতে পারবে ওঁ।''

গত রবিবার ভারত-পাকিস্তান ম্য়াচে দুবাইয়ে মাঠে ছিলেন বুমরা।  বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কেন দুবাইয়ে হাজির বুমরা । ভারতীয় ফাস্টবোলারের ছবি পোস্ট করে আইসিসি লিখল, 'আইসিসি পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা । সেই সঙ্গে বর্ষসেরা দলের ক্যাপও তুলে দেওয়া হল তাঁর হাতে । আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার হিসাবে সম্মান তুলে দেওয়া হল বুমরার হাতে । সেই সঙ্গে আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রয়েছেন তিনি।'

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে মহারণের আগে তাঁদের উৎসাহিত করলেন বুমরা । যদিও তিনি জিন্স ও সাদা ফুলশার্ট পরে মাঠে নেমেছিলেন । বোঝাই যাচ্ছিল যে, তিনি সৌজন্য বিনিময় করছেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা । তারপর থেকেই মাঠের বাইরে তিনি । পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget