এক্সপ্লোর

IND vs ENG 4th Test: বিশ্রাম পেলেন বুমরা, রাঁচিতেও মাঠে নামতে পারছেন না রাহুল, জানাল বিসিসিআই

Indian Cricket Team: তৃতীয় টেস্টে মুকেশ কুমারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হলেও, চতুর্থ টেস্টে তিনি ফের একবার জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন।  

মুম্বই: রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। এই টেস্টে দলের তারকা বোলার যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিসিআই বিবৃতিতে জানায়, 'যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজ়ের দৈর্ঘ্য এবং ওঁ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, তার দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।'  

পাশাপাশি বিসিসিআইয়ের তরফে এও জানানো হয় যে দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল এই ম্যাচের জন্যও ফিট হতে পারেননি। সিরিজ়ের শেষ টেস্টে তাঁর অংশগ্রহণও ফিটনেসের ওপর নির্ভরশীল। রাহুল পেশির চোটের কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে রাহুলের ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিয়েছিলেন।

ভারতীয় অধিনায়ক রাহুলের চতুর্থ টেস্টে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক হলেও, শেষমেশ হতাশাই হাতে এল। ভারতীয় বোর্ডের তরফে রাহুলকে গত টেস্টের আগে ৯০ শতাংশ ফিট বলে দাবি করা হলেও, এদিন বিবৃতিতে জানানো হয়, 'রাহুল চতুর্থ টেস্টে খেলতে পারবেন না। ধর্মশালায় শেষ টেস্টে ওঁর অংশগ্রহণও ফিটনেসের ওপর নির্ভরশীল।'  

 

তৃতীয় টেস্টের শেষে বাংলার মুকেশ কুমারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি বাংলার হয়ে রঞ্জি ম্যাচও খেলেন। তবে চতুর্থ টেস্টে তিনি ফের একবার জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। 

চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: 'বিরুষ্কা'র কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, নাম জানালেন কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget