এক্সপ্লোর

Virat Kohli-Anushka Sharma: 'বিরুষ্কা'র কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, নাম জানালেন কোহলি

Virat Anushka Second Child: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোল আলো করে এল পুত্রসন্তান।

নয়াদিল্লি: অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জল্পনা। অবশেষে সেই জল্পনা শেষ হল। বিরাট (Virat Kohli) অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। পুত্রসন্তানের জন্ম দিলেন অনুষ্কা। গত ১৫ ফেব্রুয়ারিই 'বিরুষ্কা'-র সন্তানের জন্ম হয়।

সোশ্যাল মিডিয়া মারফত পুত্র সন্তানের জন্মের ঘোষণা করেন বিরাট কোহলি। পুত্রের নামও জানালেন কোহলি। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে অকায় (Akaay)। সোশ্যাল মিডিয়ায় কোহলি পুত্রসন্তানের জন্মগ্রহণের কথা ঘোষণা করে লেখেন, 'অত্যন্ত আনন্দ ও ভালবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

 

বিরাট কোহলি চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে খেলছেন না। সিরিজ়ের শুরুতেই দল ঘোষণার সময় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল বিরাট কোহলি ব্যক্তিগত কারণে সিরিজ়ে খেলছেন না। তবে ঠিক কী কারণে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন সেই নিয়ে জল্পনা ছিলই। বিরাট দ্বিতীয় সন্তান জন্মানোর জন্য স্ত্রীর পাশে থাকতে চান বলেই সিরিজ়ে খেলছেন না, এমন কানাঘুষোও শোনা যাচ্ছিল।

বিরাটের দীর্ঘদিনের বন্ধু তথা প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্সের বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান জন্মানোর কথা ফাঁস করে দেন। এবিডি তাঁর ও কোহলির মেসেজের কথোপকথন নিজের এক শোয়ে পড়ে শোনান। এবিডি পড়েন, 'দেখি ও (বিরাট) আমাকে কী বলেছিল। আমি আপনাদের (অনুরাগীদের) অল্প খানিক হলেও ভালবাসা দিতে চাই।' এরপর তিনি পড়ে শোনান, 'আমি ওকে লিখেছিলাম, 'কিছুদিন ধরেই তোমার খোঁজ নেব ভাবছিলাম। তুমি কেমন আছ?' বিরাট বলেন, 'পরিবারের সঙ্গে এখন থাকতে হবে। আমি ভাল আছি'।' এরপর তিনি আরও বলেন, 'হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'

অবশ্য এই ঘটনার পরেই এবিডি ক্ষমাও চেয়ে নেন। তবে শেষমেশ সেই জল্পনাই সত্যি হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আইপিএলের আগে শুরু শেষবেলার প্রস্তুতি, আলুরে পুরোদমে ম্যাচ খেললেন ঋষভ পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget