এক্সপ্লোর

Karun Nair: বিজয় হাজারেতে রানের ফুলঝুরি, ৩৩ পেরিয়েও জাতীয় দলে কামব্যাকের স্বপ্ন দেখছেন করুণ নায়ার

Karun Nair Update: টেস্টে এখনও তাঁর গড় দেখাচ্ছে ৬০-এর ওপরে। তবুও জাতীয় দলে ব্রাত্যই করুণ নায়ার। কর্ণাটকের ডানহাতি ব্যাটার যদিও এখনও হাল ছাড়েননি প্রত্যাবর্তনের।

কর্ণাটক: ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩০৩ রানের ঝকঝকে ইনিংস খেলে সবার নজরে চলে এসেছিলেন। কেরিয়ারে ৬টি টেস্ট এখনও পর্যন্ত খেলেছেন ২০১৬ সালে অভিষেকের পর থেকে। কিন্তু সেই ত্রিশতরানের ইনিংস খেলার পরও সুযোগ পাননি জাতীয় দলে। টেস্টে এখনও তাঁর গড় দেখাচ্ছে ৬০-এর ওপরে। তবুও জাতীয় দলে ব্রাত্যই করুণ নায়ার। কর্ণাটকের ডানহাতি ব্যাটার যদিও এখনও হাল ছাড়েননি প্রত্যাবর্তনের। চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন কর্ণাটকের এই অভিজ্ঞ ব্যাটার। এখনও পর্যন্ত চলতি ঘরোয়া টুর্নামেন্টে ৭ ম্যাচে ৭৫২ রান করেছেন, ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি রয়েছে। যা সত্যিই ঈর্ষণীয় পরিসংখ্যান। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন। করুণ মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হওয়ার আগে তাঁর এই পারফরম্য়ান্স নিঃসন্দেহে নির্বাচকদের ভাবাবে।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে করুণ বলছেন, ''দেশের জার্সিতে খেলা সবসময় স্বপ্ন থাকে। স্বপ্ন এখনও জিইয়ে রেখেছি আমি। এই জন্যই ক্রিকেট খেলি আমরা। আমার কাছে এটা হয়ত আমার তৃতীয় কামব্যাকের চেষ্টা হতে পারে। আমি শুধু নিজের কাজটাই করে যেতে চাই। যখনই সুযোগ পাব, তখনই রান করতে চাই। তখনই পারফর্ম করতে চাই। একমাত্র রান করে যাওয়াটাই আমার হাতে রয়েছে। বাকি কিছু আমার হাতে নেই।''

শেষবার ২০১৭ সালে দেশের জার্সিতে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্য়াচ। এরপর থেকে ক্রমেই জাতীয় দলের বাইরে তিনি। এমনকী এরপর একাধিক নতুন মুখ উঠে এসেছে ভারতীয় দলে। এই পরিস্থিতিতে ৩৩ বছরের করুণের দিকে কি আর ফিরে তাকাবেন নির্বাচকরা? কর্ণাটকী ব্যাটার বলছেন, ''আমি সত্যি কথা বলতে কখনও ভাবিনি যে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। মাঝে মাঝে শুধু মনে হয়েছে যে জীবন কোনদিকে এগোচ্ছে বুঝতে পারছি না। কেরিয়ার কোনদিকে এগোবে সেটিও বুঝতে পারছিলাম না মাঝে মাঝে। একটা সময়ে মনে হয়েছিল যে আমাকে হয়ত আবার নতুন করে শুরু করতে হবে। এরপর দেখব যে কোনদিকে পরিস্থিতি এগোচ্ছে।''

তবে করুণ আশাবাদী হলেও নির্বাচকরা ডানহাতি ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করতে নারাজ বলেই খবর। বিদর্ভকে ফাইনালে নিয়ে গিয়েছেন একাই। মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ৪৪ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস ফিনিশার হিসেবেও করুণের দক্ষতার প্রমাণ। কিন্তু হয়ত বয়সের জন্যই তাঁকে নিয়ে আর ভাবতে রাজি নন নির্বাচকরা।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget