এক্সপ্লোর

KL Rahul Health: এনসিএতে শুরু রিহ্যাব, কবে জাতীয় দলে ফিরবেন কেএল রাহুল?

KL Rahul: আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন কেএল রাহুল।

বেঙ্গালুরু: আইপিএলে ১ মে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। এই চোটের জেরেই আইপিএলসহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। তবে এবার রাহুলের মাঠে ফেরার লড়াই শুরু হয়ে গেল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব শুরু করেছেন ভারতের তারকা ক্রিকেটার।

উরুর চোটের জন্য দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন রাহুল। তাঁকে এই চোটের কারণে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে বলে আগেই জানিয়েছিল। সেই অস্ত্রোপ্রচার সফলভাবে সম্পন্নও হয়েছে। এবার মাঠে ফেরার কঠিন লড়াই শুরু করে দিলেন রাহুল। রাহুল বেঙ্গালুরুরই ছেলে। তাঁরই শহরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। সেখানেই যে তিনি রয়েছেন, ঘরের ইমোজি তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল। এর পাশাপাশি আরেক সোশ্যাল মিডিয়া মাধ্য়মে নিজের স্টোরিতে রাহুল একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন।

 

 

উক্ত ভিডিওতে এনসিএতে হাসিমুখে কসরত করতে দেখা যায় রাহুলকে। তিনি যে মাঠে ফেরার চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছেন, তা এই ভিডিওটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। কিন্তু কবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারবেন রাহুল? ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে ভারত। সেই সফরের জন্য এখনও দল ঘোষণা হওয়া বাকি। ক্যারিবিয়ান সফরে হয়তো রাহুলকে খেলতে দেখা যাবে না। এত দ্রুত তিনি হয়তো সম্পূর্ণ ফিট হতে পারবেন না। 

তবে ৩১ বছর বয়সি তারকাকে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হলে, সেই টুর্নামেন্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে দেখা যেতে পারে। এ বছরের শেষের দিকে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এমনিই গাড়ি দুর্ঘটনার পরে ঋষভ পন্থ আপাতত দলে বাইরে। বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেখানে কিপার-ব্যাটার হিসাবে রাহুলকে বিকল্প বলে মন করছেন অনেকেই। ওয়ান ডে  ক্রিকেটে মিডল অর্ডারে তাঁর রেকর্ড বেশ ভাল। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে রাহুলের দ্রুত ফিট হয়ে ওঠাটা জরুরি। সেই পথেই একধাপ এগলেন তারকা ক্রিকেটার।  

 এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget