এক্সপ্লোর

Mahendra Singh Dhoni Post: ব্যাট বল ছেড়ে হাতে ট্র্যাক্টরের স্টিয়ারিং, মুহূর্তে ভাইরাল ধোনির নতুন পোস্ট

Mahendra Singh Dhoni: এই পোস্টের আগে ৮ জানুয়ারি, ২০২১ সালে শেষবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করেছিলেন ধোনি।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) একেবারেই অ্যাক্টিভ নন। বছর দু'য়েক ধরে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও পোস্ট করেননি। তবে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন মাহি। দুই বছর পর বুধবারই (৮ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। 

বছর দুই পর পোস্ট

ধোনির পোস্ট করা ভিডিওতে তাঁকে ট্র্যাক্টার চালাতে দেখা যাচ্ছে। তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালবাসেন। অবসর নেওয়ার পর ধোনি প্রকৃতির কোলে নিজের ফার্মহাউসে প্রচুর সময় কাটাতে পছন্দ করেন। সেখানেই তাঁকে তিনি ট্র্যাক্টর চালান। ছবিটির ক্যাপশনে ধোনি লেখেন, 'নতুন জিনিস শিখতে বেশ ভালই লাগল, তবে কাজটা শেষ করতে একটু বেশিই সময় নষ্ট হল।' ভিডিওতে ধোনির পাশাপাশি আরেকজনকে ট্র্যাক্টরে বসে থাকতে দেখা যায়। দীর্ঘদিন পর তাঁর এই পোস্ট স্বাভাবিকভাবেই হু হু করে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে ৮ জানুয়ারি, ২০২১ সালে শেষবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করেছিলেন ধোনি। সেই পোস্টে ধোনিকে গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়তে দেখা গিয়েছিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

শেষ আইপিএল?

প্রসঙ্গত, ধোনি বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ঘরোয়া ক্রিকেটও খেলেন না। তাই তাঁকে খেলতে দেখার জন্য অনুরাগীরা আইপিএলের (IPL) দিকেই তাকিয়ে থাকেন। ফ্রাঞ্চাইজি লিগ শুরু হতে আরও কিছুটা সময় বাকি রয়েছে, তবে ধোনি ইতিমধ্যেই কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর অনুশীলন করার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে। এটাই ধোনির শেষ আইপিএল মরসুম হয় কি না, এখন সেটাই দেখার বিষয়। 

মনোজ-অভিষেকের লড়াই

রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় রান তুলল বাংলা (Ben vs MP)। মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) প্রথম ইনিংস শেষ হল ৪৩৮ রানে। শেষ দিন আরও ১৩১ রান যোগ করল বাংলা। ব্যাট হাতে লড়াইয়ে নেতৃত্ব দিলেন অভিষেক পোড়েল ও মনোজ নিজে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের প্রথম দিন বাংলা শেষ করেছিল ৩০৭/৪ স্কোরে। সেখান থেকে আরও ১৩১ রান যোগ করল বাংলা। প্রথম দিন ব্যাট হাতে দলকে ভাল জায়গায় রেখেছিলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। দুজনই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় দিন বাংলার ইনিংসকে টানলেন মনোজ ও অভিষেক।

মনোজ ৪২ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তবে আউট হওয়ার বল দেখেও উৎসাহিত হতে পারেন বঙ্গ অধিনায়ক। কারণ, কুমার কার্তিকেয়র বল পিচে পড়ে এতটা ঘুরেছে ও লাফিয়েছে যে, এই পিচে বাংলার স্পিনাররাও এরকম ডেলিভারি করলে মধ্য প্রদেশের ব্যাটাররা চাপে পড়বেন। হাফসেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। তবে প্রদীপ্ত প্রামাণিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ব্যক্তিগত ৫১ রানে। প্রদীপ্ত ২১ রান করেন। তবে টেল এন্ডাররা আর কেউ রান পাননি।

আরও পড়ুন: নাগপুরেই টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার, অভিষেক ভরতেরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget