এক্সপ্লোর

IND vs AUS 1st Test: নাগপুরেই টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার, অভিষেক ভরতেরও

IND vs AUS: নাগপুরে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

নাগপুর: আজ থেকে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS 1st Test) টেস্ট সিরিজ শুরু হল। প্রথম টেস্টে ভারতীয় একাদশ কেমন হবে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টেস্ট অভিষেক ঘটবে কি না, সেই নিয়েও প্রবল জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা শেষ হল। বহু অপেক্ষার পর নাগপুরেই লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার যাদব। তবে শুধু সূর্যকুমার যাদব নয়, এই টেস্টেই অভিষেক ঘটাচ্ছেন কেএস ভরতও (KS Bharat)।

যুগ্ম অভিষেক

ভরত এর আগে ভারতের হয়ে এর আগে এক ম্যাচে ঋদ্ধিমান আহত হওয়ায় পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমেছিলেন বটে, তবে টেস্ট অভিষেক ঘটাননি তিনি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পরে বর্তমানে শয্যাশায়ী। তাই তাঁর বদলে ভারতীয় দলে কিপার হিসাবে কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন কেএস ভরত। চেতেশ্বর পূজারা ভরতকে তাঁর টেস্ট ক্যাপ দেন। অপরদিকে, সূর্য সাম্প্রতিক সময়ে অনবদ্য ফর্মে রয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি উঠছিলই। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফর্মে থাকা সূর্যকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন।

 

 

একাদশে তিন স্পিনার

সেইমতোই আহত শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ভারতীয় মিডল অর্ডারে সুযোগ পেলেন সূর্য। রবি শাস্ত্রীর হাত থেকে তিনি টেস্ট ক্যাপ পান। প্রসঙ্গত, ভারতীয় একাদশে প্রথম টেস্টের জন্য তিন স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে। রবীন্দ্র জাডেজা, আর অশ্বিনের পাশে একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর পটেলও। তবে শুভমন গিল একাদশে সুযোগ পাননি। রোহিত সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। নাগপুর টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।  

আরও পড়ুন: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কামিন্সের, টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার

সেরা শিরোনাম

IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?

ভিডিও

Tulu Mondal News : বীরভূমের ‘পাথর-সম্রাট’ টুলু মণ্ডলের কর্মচারীর বাড়িতে তল্লাশি | ABP Ananda
Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget