এক্সপ্লোর

Mitchell Johnson on Warner: দেশের কলঙ্কিত অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র, তাও ওয়ার্নারের নায়কোচিত বিদায়ে ক্ষুব্ধ মিচেল জনসন

David Warner: পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের মাধ্যমেই টেস্ট ক্রিকেট বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ডেভিড ওয়ার্নার।

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে (AUS vs PAK) ১৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামছে অস্ট্রেলিয়ান দল (Australian Cricket Team)। এই সিরিজ়ই সম্ভবত টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের (David Warner) বিদায়ী সিরিজ় হতে চলেছে। সেই সিরিজ় শুরুর আগেই অতীত মনে করিয়ে দিয়ে প্রাক্তন সতীর্থের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন মিচেল জনসন (Mitchell Johnson)।

জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের জন্য অজ়ি দলে সুযোগও পেয়েছেন ওয়ার্নার। তবে সেই সিরিজ় শুরুর আগেই বিশ্বজয়ী প্রাক্তন সতীর্থকে বেনজির আক্রমণ জনসনের। কুখ্যাত 'স্যান্ডপেপারগেট'-র স্মৃতি উস্কে জনসন নিজের কলামে লেখেন, 'আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী সিরিজ়ের জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু আদৌ কেন এমনটা করছি কেউ বলতে পারবে আমায়? একজন ওপেনার যে টেস্টে রান পাচ্ছে না, সে নিজের ইচ্ছামতো বিদায় জানানোর সুযোগ কী করে পাচ্ছে। আর কোন যুক্তিতেই বা অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবথেকে কলঙ্কিত অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র নায়কের মতো বিদায় পাওয়ার অধিকারী?'

জনসন দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃত করার ঘটনা টেনে আরও দাবি করেন, 'স্যান্ডপেপার গেটে যদিও ওয়ার্নার একা ছিল না। তবে ওই সময় ও দলের একজন সিনিয়ার সদস্য ছিল যে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালবাসে। যে ভাবে ও বিদায় নিচ্ছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জাজনক। সমর্থকরা ওর জন্য কী আনবে? দোকানো তো স্যান্ডপেপার সব শেষ হয়ে যাবে।'

মিচেল জনসন শুধু ওয়ার্নার নন, অজ়ি দলের অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও সমালোচনায় বিদ্ধ করেছেন। বছর দু'য়েক আগে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ে প্যাট কামিন্সের ভূমিকা নিয়েও তাঁকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন জনসন। তারপর থেকে অজ়ি তারকা বোলারদ্বয়ের সঙ্গে জনসনের সম্পর্ক একেবারেই মধুর নয়। এবার আরেক প্রাক্তন সতীর্থকে কড়া ভাষায় আক্রমণ করলেন জনসন। 

এই অস্ট্রেলিয়ান সফরে বিমান থেকে নেমেই বিপাকে পড়েন বাবর আজ়মরা। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে চরম দুরবস্থার শিকার হল পাকিস্তান ক্রিকেট দল। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলকে স্বাগত জানাতে সিডনির বিমানবন্দরে না ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও কর্মকর্তা উপস্থিত ছিলেন, না কোনও পাকিস্তান দূতাবাসের কর্মী ছিলেন সেখানে। আধিকারিকদের অনুপস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মালপত্র কাঁধে তুলে নিয়ে ট্রাকে লোড করেন।

আরও পড়ুন: কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, কারণ জানালেন ধোনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget