এক্সপ্লোর

MS Dhoni: কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, কারণ জানালেন ধোনি

Mahendra Singh Dhoni: সোশ্যাল মিডিয়ায় নয় মাসে, ছয় মাসে একবার আপডেট দেন মহেন্দ্র সিংহ ধোনি।

নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ভারত তো বটেই, গোটা বিশ্বজুড়েই তাঁর তুমুল জনপ্রিয়তা। তিনি যাই করেন, তাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে ধোনি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন। 

সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হকের মতো বহু প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে ইউটিউব চ্যানেল রয়েছে। ধোনি কেন সেই পথে হাঁটেননি? মাহিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে কালেভাদ্রে এক আধবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় তাঁর পক্ষে ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই কিছুক্ষণ আগেই এই নিয়ে আমি কথা বলছিলাম। অনেকে আমায় এই বিষয়ে প্রশ্নও করে থাকেন। মেরে সে না হো পায়েগা (আমার দ্বারা হবে না), কারণ গোটা বিষয়টা খুবই কঠিন। আমি ক্যামেরা ভীতু নই, তবে গোটা বিষয়টা আমার জন্য সহজ নয়।' 

ধোনি আরও যোগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা করার থেকে সামনা সামনি কথা বলতে বেশি পছন্দ করেন। 'সামনা সামনি কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই কারণেই আমার মনে হয় না যে আমি ইউটিউব চ্যানেল চালাতে পারব। উপরন্তু আমি খুবই মুডিও। আমি হয়তো একদিনেই সোশ্যাল মিডিয়ায় দুই-তিনটি ভিডিও পোস্ট করলাম, আবার পরক্ষণেই এক বছরের জন্য সম্পূর্ণরূপে পোস্ট করা বন্ধ করে দিলাম।' বলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক।

 

তবে ধোনি নিজে যতই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন না কেন, তাঁর সব ভিডিও, ছবি কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয়। সম্প্রতি যেমন এক বার্থডে পার্টিতে তোলা ধোনির ছবি ভাইরাল হয়েছে। ধোনিকে  রাঁচিতে এক বন্ধুর বাড়িতে দেখা গিয়েছে। একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলকে ঘিরে দেখা গেল উন্মাদনা। তাঁর সঙ্গে সেলফি তোলার আব্দার। ধোনিও হাসিমুখে সকলের সঙ্গে ছবির জন্য পোজ় দিলেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ২০২৬ সালের বিশ্বকাপ খেলবেন মেসি? সমর্থকদের কী বার্তা দিলেন 'এলএম১০'?

সেরা শিরোনাম

SA vs BAN: রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
Syed Mushtaq Ali T20: সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
ICC World Cup: ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget