এক্সপ্লোর

IPL 2024: আট বছরের 'বনবাস' কাটিয়ে আইপিএলে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক

Mitchell Starc ২০১৫ সালের পর থেকে মিচেল স্টার্ককে আর আইপিএলে খেলতে দেখা যায়নি।

নয়াদিল্লি: বছরের পর বছর ধরে বিশ্বের সেরা ক্রিকেটারদের আইপিএলের মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। তবে বাকিদের থেকে খানিকটা ভিন্ন পথ অবলম্বন করে আইপিএল থেকে নিজেকে বিগত আট বছর বিরতই রেখেছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। দেশের হয়ে খেলার পর নিজের শরীরকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি না না কারণে ২০১৫ সালের পর থেকে অজি তারকা বোলারকে আইপিএলে খেলতে দেখা যায়নি। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পরের বছরই আইপিএলে (IPL 2024) প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন স্টার্ক। অন্তত তেমন পূর্বাভাসই দিয়েছেন তিনি। সামনের বছরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আইপিএলকেই পাখির চোখ করছেন স্টার্ক। পরের বছর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্যালেন্ডারও খানিকটা হালকা। মার্চ মাসে নিউজ়িল্যান্ডের সফর করবে অজি দল। এরপর অগাস্টের শেষ দিকে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড মুখোমুখি হবেন তাঁরা। তাই আইপিএলে খেলাটা স্টার্কের পক্ষে তুলনামূলক সহজ হবে।

আইপিএল প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে স্টার্ক বলেন, 'আট বছর হয়ে গিয়েছে (আইপিএল খেলিনি)। তবে পরের বছর আমি ফিরব। বিশ্বকাপের আগে এতে প্রস্তুতিটা ভাল হবে। তাই আমাকে আইপিএলের কোনও দল নিলে বিশ্বকাপের আগে সেটা ভালই হবে। এইবার শীতে যেমন ঠাসা সূচি ছিল, সেই তুলনায় পরের শীতে আমাদের সূচিটাও তুলনামূলক হালকা। সুতরাং, এটা (নিলামে) নাম দেওয়ার খুবই ভাল সময়।'

এখনও পর্যন্ত মিচেল স্টার্ক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুই মরশুমে ২৭টি ম্য়াচ খেলেছেন। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল বটে, তবে চোটের কারণে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। তবে আসন্ন মরশুমের নিলামে তিনি নাম লেখালে কিন্তু তাঁকে দলে নেওয়ার জন্য বেশ দর কষাকষি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ঘোষিত দলেও কিন্তু স্টার্ক রয়েছেন। ২০১৫ সালে তিনি বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন তারকা ফাস্ট বোলার। এবারের বিশ্বকাপেও তিনি অস্ট্রেলিয়ার ভরসার বড় কারণ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে কাউন্টি দলের হয়ে সই করলেন ভারতীয় তারকা বোলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget