এক্সপ্লোর

Arjuna Award: বিশ্বকাপে চোখধাঁধানো পারফরম্যান্স, অর্জুন পুরস্কারের দৌড়ে মহম্মদ শামি

Indian Cricket Team: সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল (Indian Cricket Team) খেতাব জিততে না পারলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্স অন্যতম বড় কারণ ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। নিজের দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন শামি। এবার অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্যও তাঁর নাম মনোনীত করা হল।

বিশ্বকাপে ভারতীয় দলের একাদশে শুরু থেকে শামি ছিলেন না। প্রথম চার ম্যাচ তো তিনি খেলার সুযোগই পাননি। তবে হার্দিকের চোটের জেরে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বাজিমাত। নিজের প্রথম ম্যাচেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তারকা ফাস্ট বোলার। গোটা টুর্নামেন্টে মাত্র সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন তিনি। যদিও দল খেতাব জিততে পারেনি, তবে তাঁর পারফরম্যান্স সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়। এই মেগা টুর্নামেন্টেই প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০টি উইকেটের গণ্ডি পার করে ইতিহাস গড়েন শামি।

এহেন পারফরম্যান্সের পরই খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। 

শামির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রেও। এক সাক্ষাৎকারে ভারতীয় দলে বোলিং কোচ বলছেন যে, 'যদি আমি বলি যে কোনও কোচের অধীনে থেকে কোনও বোলার সামির মত এমন সাফল্য অর্জন করতে পারবে, তাহলে আমি মিথ্যা কথা বলছি। শামি একজন শিল্পী বোলার। ওর মতো শিল্পী তৈরি করা কোনও কোচের পক্ষে সম্ভব নয়। শামির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ও আপরাইট সিম পজিশনে বল ক্রিজে রাখতে পারে। যে যে বোলাররা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে,  তারা সবাই শামির মত সাফল্য অর্জন করতে পারবে।'

মামব্রে আরও বলেন, 'শামি অসম্ভব পরিশ্রমী। নেটে  ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে ও। নিজেকে নিখুঁত করে তুলতে চায় ক্রমাগত।  এভাবে রিস্ট পজিশনে সঠিক রেখে আপরাইট সিমের ওপর টানা পরপর বল করে যাওয়া মুখের কথা নয়। ও সত্যি বিস্ময়।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভঙ্গের পর অবশেষে মুখ খুললেন অধিনায়ক রোহিত 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget