এক্সপ্লোর

Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভঙ্গের পর অবশেষে মুখ খুললেন অধিনায়ক রোহিত

Indian Cricket Team: বিশ্বকাপে নাগাড়ে ১০ ম্যাচ জিতলেও, ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বজয়ের স্বপ্ন হাতছাড়া হয় ভারতের।

নয়াদিল্লি: গোটা বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স। একের পর এক ১০ ম্যাচ জয়। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ফাইনালে হেরে ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপ (CWC 2023) জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। কোটি কোটি ভারতীয়র হৃদয়ভঙ্গ হয়। সেই চূড়ান্ত হতাশাজনক পরাজয়ের পর অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

প্রায় এক মাস পার হয়ে গিয়েছে। অবশেষে রোহিত নিজের মনোভাব প্রকাশ করলেন। ভারতীয় অধিনায়ক জানান গোটা বিষয়টি মেনে নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। সেই কারণেই তিনি এসবের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলেও জানান রোহিত। ভারতীয় অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেখানে বলেন, 'ফাইনালের পর সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন। সেই কারণেই আমি নিজেকে এসবের থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমি যেখানেই ছিলাম সেখানেই লোকজন আমার কাছে এসে আমাদের পারফরম্যান্সের জন্য সাধুবাদ দিচ্ছিল। আমি ওঁদের জন্য দুঃখিত। ওরাও তো আমাদের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন।' 

 

রোহিত আরও যোগ করেন, 'আমরা গোটা বিশ্বকাপ জুড়ে যেখানেই গিয়েছি সেখানে মাঠে তো বটেই, বাড়ি থেকেও সকলেই আমাদের হয়ে গলা ফাটিয়েছেন। ওই দেড় মাসের সময়কালটা জুড়ে সমর্থকরা আমাদের জন্য যেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এই বিষয়ে আমি যতই ভাবি ততই আরও হতাশ হয়ে পড়ি যে আমরা শেষ পর্যন্ত গিয়ে খেতাব জিততে পারলাম না।'

রোহিত শর্মা বিশ্বকাপে হারের পর অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা, কারুর বিরুদ্ধেই সীমিত ওভারের সিরিজ়ে খেলছেন না রোহিত। তিনি ভারতীয় বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন বলেই বোর্ডের তরফে জানানো হয় এবং সেই অনুরোধ মঞ্জুরও করা হয়। বিশ্বকাপ হারের পর রোহিতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ব্যাটিংটা তো ভালই করেছিলাম, দলের হারের কারণ হিসাবে কাকে দায়ী করলেন ভারতীয় তারকা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget