এক্সপ্লোর

MS Dhoni: ট্রফি কালেক্টার হওয়ার আগে টিকিট কালেক্টার, ভাইরাল ধোনির প্রথম নিয়োগপত্র

Mahendra Singh Dhoni: রেলওয়েজের হয়ে খেলার সময় খড়গপুরে একদা টিকিট কালেক্টারের চাকরি করতেন ধোনি

নয়াদিল্লি: সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সবথেকে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। দুই ফর্ম্যাটের বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, খেতাব কালেক্ট করায় তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু ট্রফি কালেক্টর হওয়ার আগে যে মহেন্দ্র সিংহ ধোনি টিকিট কালেক্টর ছিলেন, তা সবাই জানেন। এবার তাঁর টিকিট কালেক্টর হিসাবে প্রথম নিয়োগপত্রের ছবি ভাইরাল হল।

ধোনির ছোট শহর রাঁচি থেকে উঠে এসে গোটা বিশ্বকে শাসন করার লড়াকু সফরের গল্প সবারই জানা। তিনি নিজের অল্প বয়সে রেলওয়েজ়ের হয়ে খেলার সময় টিকিট কালেক্টরের চাকরি করতেন। তাঁর এই পদে চাকরি পাওয়ার নিয়োগপত্র সম্প্রতি সর্বসমক্ষে আসে। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

 

 

টিকিট কালেক্টারের চাকরি ছেড়ে শেষমেশ মাহি নিজের প্যাশন ক্রিকেটকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর বাকিটা তো সাফল্যের ইতিহাস। ২০০৪ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটান ধোনি। প্রথম ম্যাচে খাতা খোলার আগেই মাহি সাজঘরে ফিরেছিলেন। কিন্তু তিনি সর্বকালীন সেরাদের অন্যতম হয়েই ক্রিকেটকে বিদায় জানান।

তবে শুধু ভারতীয় দলই নয়, ধোনি যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও তিনি সর্বকালের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে)। তাঁর অধিনায়কত্বেই চেন্নাই সুপার কিংস রেকর্ড পাঁচ বার টুর্নামেন্ট জেতে। ধোনিকে আইপিএলের সর্বকালীন দলের অধিনায়কও বাছাই করা হয়।

ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে ধোনিকে সেই দলের নেতৃত্বের দায়িত্ব দেন। 

ধোনিকে সেরা একাদশের অধিনায়ক বাছাই করা প্রসঙ্গে স্টেইন বলেন, 'অধিনায়ক তো ধোনিরই হওয়ার কথা। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ও সবকিছু জিতেছে। ও নেতা। এখানে যারা রয়েছেন সকলেই শীর্ষ স্তরের পারফর্মার এবং ওদের মাঠ ও মাঠের বাইরে ম্যানেজ করার জন্য এমন একজনের দরকার যে সবকিছু জিতেছে। তাই আমায় অধিনায়ক হিসাবে ধোনিকে বাছতেই হত।' ম্যাথু হেডেন তো শেন ওয়ার্নের উদাহরণ দিয়ে দাবি করেন যে ধোনি ক্রিকেটার-কোচ হিসাবেও দলে থাকতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রাঁচিতে দুরন্ত বোলিং অশ্বিনের, একইদিনে কুম্বলে, মুরলির কৃতিত্বে ভাগ বসালেন তারকা স্পিনার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget