এক্সপ্লোর

R Ashwin: রাঁচিতে দুরন্ত বোলিং অশ্বিনের, একইদিনে কুম্বলে, মুরলির কৃতিত্বে ভাগ বসালেন তারকা স্পিনার

IND vs ENG 4th Test: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন আর অশ্বিন।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম ইনিংসে মাত্র এক উইকেট নিয়েছিলেন আর অশ্বিন (R Ashwin)। স্পিন সহায়ক পিচে তেমন সাফল্য না পাওয়ায় খানিক সমালোচনারও সম্মুখীন হন তিনি। তবে দ্বিতীয় ইনিংসেই অনবদ্য বোলিংয়ে ভারতের তারকা স্পিনার প্রমাণ করে দিলেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসাবে গণ্য করা হয়।

বেন স্টোকস বাহিনীর বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারে ৩৫তম বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন। তারকা বোলারের অনবদ্য বোলিংয়ে ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ইংল্যান্ড। অশ্বিন কিন্তু এই ম্যাচে শুধু পাঁচ উইকেটই নিলেন না, গড়লেন জোড়া রেকর্ডও। অনিল কুম্বলে এবং মুথাইয়া মুরলিধরন, দুই কিংবদন্তির কৃতিত্বে ভাগ বসালেন বছর ৩৭-র স্পিনার। ভারতের মাটিতে অশ্বিন নিজের ৫৯তম টেস্ট ম্যাচটি খেলছেন। আর এই ম্যাচেই বেন ডাকেটকে ফিরিয়ে দেশের মাটিতে নিজের ৩৫০তম উইকেটটি নিলেন তিনি।

ঘরের মাঠে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি। এক্ষেত্রে অবশ্য তিনি একা নন, শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের সঙ্গে  যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক অশ্বিন। অনিল কুম্বলের থেকে চার ম্যাচ আগে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি অশ্বিনের ৩৫তম টেস্ট ফাইফার, যা ভারতীয় হিসাবে অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। তবে কুম্বলের ১৩২ টেস্টের থেকে থেকে অবশ্য অনেক কম, ৯৯টি টেস্টে অশ্বিন ৩৫ বার ৫ উইকেট নিলেন।

 

তবে এখানেই শেষ নয়, কুম্বলের আরেক রেকর্ডও এদিন নিজের নামে করলেন অশ্বিন। অশ্বিনের দখলে বর্তমানে দেশের মাটিতে মোট ৩৫৪টি উইকেট রয়েছে, যা ভারতীয় হিসাবে সর্বাধিক। কুম্বলের ৩৫০টি উইকেটই এতদিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে দেশের মাটিতে সর্বাধিক ছিল।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে টেস্টের তৃতীয় দিন শুধু অশ্বিন নন, বল হাতে কুলদীপ যাদবও অনবদ্য পারফর্ম করেন। চার উইকেট নেন ভারতীয় চায়নাম্যান বোলার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: কঠিন সময়ে দুরন্ত অর্ধশতরান, ধ্রুব জুড়েলের মধ্য়ে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন গাওস্কর

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget