এক্সপ্লোর

Prithvi Shaw: '১০ জনকে নিয়ে মাঠে নামতাম', পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক

Prithvi Shaw Exclusion Vijay Hazare Trophy: মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ে পৃথ্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

নয়াদিল্লি: পৃথ্বী শয়ের (Prithvi Shaw) সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। বারংবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, ফর্মও নেই। এরই মাঝে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের দল থেকে বাদ পড়েছেন তরুণ টপ অর্ডার ব্যাটার। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক।

পৃথ্বীর নিয়মানুবর্তিতা, ফিটনেস নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। সেই বিষয়টাই তুলে ধরে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক দাবি করেন পৃথ্বীকে দলের ফিল্ডিংয়ের সময় কার্যত লুকিয়ে রাখতে হত। তিনি বলেন, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তো আমরা ১০ নিয়ে খেলছিলাম। আমাদের তে মাঠে পৃথ্বীকে লুকিয়ে রাখতে হত। ওর পাশ দিয়ে বল চলে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়ও তো ওর বলের কাছে পৌঁছতে সমস্যা হচ্ছিল। ওর ফিটনেস, নিয়মানুবর্তিতা খুবই খারাপ। আর বিষয়টা খুব সহজ, ভিন্ন ভিন্ন ক্রিকেটারের জন্য আলাদা নিয়ম তৈরি করতে পারি না আমরা। দলের সিনিয়ররা পর্যন্ত ওর আচরণে বিরক্তি প্রকাশ করতে শুরু করেছে।'

মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ে পৃথ্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন,'হে ঈশ্বর আমায় আর কী করতে হবে... ৬৫ ইনিংসে ৫৫.৭ গড় ও ১২৬-র স্ট্রাইক রেটে ৩৩৯৯ রানও যথেষ্ট নয়! তবে আমি আপনার ওপর আস্থা হারাব না এবং আশা করব লোকজন আমার ওপর ভরসা রাখবে। আমি ফিরে তো আসবই, এটুকু নিশ্চিত...'।

তবে এহেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে যে বেশি কিছু লাভ হবে না, সেকথাও কিন্তু ওই আধিকারিক স্পষ্ট করে দেন। 'যদি এমন পোস্ট করে মনে কর যে তাতে মুম্বইয়ের নির্বাচক বা এমসিএ-র ওপর কোনও প্রভাব পড়বে, তাহলে ও ভুল ভাবছে।' দাবি ওই আধিকারিকের। 

মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার পর পৃথ্বীকে নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, 'আমরা কাউকে বেবিসিট করে রাখছি না দলে। প্রত্যেক পেশাদার ক্রিকেটার যারা এই পর্যায়ে ক্রিকেট খেলছে, তাদের এখানে টিকে থাকতে কী করত হবে, সেই বিষয়ে অবগত থাকা উচিক। পৃথ্বী আগেও পারফর্ম করেছে। আগেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে। আমার মনে হয় ওর নিজের নিজেকে প্রশ্ন করা উচিত। নিজের ভুলগুলো নিজের চোখ দিয়েই দেখা উচিত। কী করতে হবে, সেই উত্তর ওকেই বের করে নিতে হবে। পৃথ্বীর নিজের নিয়মানুবর্তিতার দিকে লক্ষ্য রাখতে হবে। যদিও তা একবার বদলে দিতে পারে, তাহলেই আবার জাতীয় দলে ফিরে আসতে পারবে।' সবমিলিয়ে পৃথ্বীর কেরিয়ার নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবসরবেলায় দুই বিশেষ ব্যক্তির ফোন পেয়েছিলেন আর অশ্বিন, কারা তাঁরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget