এক্সপ্লোর

R Ashwin retirement: অবসরবেলায় দুই বিশেষ ব্যক্তির ফোন পেয়েছিলেন আর অশ্বিন, কারা তাঁরা?

Ravichandran Ashwin: অশ্বিনের হঠাৎ অবসর নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। তাঁর বাবা অবধি বলেছেন প্রতিনিয়ত অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন অশ্বিন।

চেন্নাই: সদ্যই সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। ইতিমধ্যেই দেশেও ফিরেছেন তিনি। ভারতের (Indian Cricket Team) দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারকা বোলার। তাঁর বিদায়বেলায় স্বাভাবিকভাবেই শুভেচ্ছার ঢল। অশ্বিনের বিদায়লগ্নে তাঁকে কারা ফোন করেছিলেন জানেন?

নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেন অশ্বিন। সেখানে তাঁর কল লগের ছবি শেয়ার করেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটার। সেই কল লগে তাঁর বাবার পাশাপাশি দুই কিংবদন্তির নাম জ্বলজ্বল করছে। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও কপিল দেব, ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম। সেই ছবি পোস্ট করে অশ্বিন লেখেন, 'কেউ যদি ২৫ বছর আগে আমায় বলত যে আমার হাতে স্মার্টফোন থাকবে এবং ভারতীয় ক্রিকেটার হিসাবে আমার কেরিয়ারের শেষদিনে আমার কল লগটা এমন দেখাবে, ঠিক তখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ধন্যবাদ সচিন তেন্ডুলকর ও কপিল দেব।'

হঠাৎই সিরিজ়ের মাঝপথে অবসর নিয়েছেন অশ্বিন। তাঁর অবসরের ঘটনা নিয়ে না না মহলে জল্পনা শোনা যাচ্ছে যে দলের অন্দরমহলের পরিবেশ ভাল নেই। সিনিয়রদের সঙ্গে ম্যানেজমেন্টের বিবাদ রয়েছে। এই জল্পনাই আরও উস্কে দিয়ে অশ্বিনের বাবা দাবি করেন তাঁর ছেলে প্রতিপদে অপমানিত হচ্ছিল।

এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী স্পিনারের বাবা বলছেন, 'আমিও অনেক পরেই জানতে পারি অবসরের কথাটা। আমি নিজেও কিছুটা অবাকই হয়েছিলাম। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা ভাল মনে করেছে সেটাই করেছে। আমি খুশি। তবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতেই পারত।' বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন অশ্বিন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল গোটা পরিবার। চেন্নাই বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল ৫৩৭ টেস্ট উইকেটের মালিককে। অশ্বিনের বাবা বলেন, 'যেভাবে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল, তাতে আমি আন্দাজ পেয়েইছিলাম যে হয়ত খুব দ্রুত অবসব নিতে পারে। আর কতদিন এভাবে অপমানিত হতে থাকবে ও! নিজেই সিদ্ধান্ত নিয়েছে হয়ত।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ম্যাকস্যুইনি বাদ, ৭০ বছরে কনিষ্ঠতম ব্যাটারকে টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget