এক্সপ্লোর

India vs England: চোটের ফাঁড়া যেন কাটছেই না, এবার হাঁটুর চোটে সিরিজ় থেকে ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি?

Nitish Kumar Reddy: রবিবারই অনুশীলনের সময় নীতীশ কুমার রেড্ডির চোট লাগে। স্ক্যান করার পর তাঁর রিপোর্ট একেবারেই ইতিবাচক আশ্বাস দিচ্ছে না।

ম্যাঞ্চেস্টার: একেই সিরিজ়ে পিছিয়ে, তার উপর চোটের ফাঁড়া যেন কাটছেই। টিম ইন্ডিয়ার সাজঘর যেন হাসপাতাল। দলের একাধিক ফাস্ট বোলারের ফিটনেস নিয়ে সংশয় তো রয়েইছে। এর মধ্যে খবর অনুযায়ী, নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) চোটের কবলে। দলের ফাস্ট বোলিং অলরাউন্ডারের চোট এতটাই গুরুতর যে তিনি আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের (England vs India Test Series) বাকি দুই ম্যাচে খেলতেই পারবেন না বলে খবর।

ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী রবিবার, ২০ জুলাই অনুশীলনের সময় জিমে নীতীশ কুমার রেড্ডি চোট পান। স্ক্যান করে দেখা যায় তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সেই চোটের জেরেই বাকি দুই টেস্টে আর নীতীশ নামতে পারবেন না। সফরের প্রথম টেস্টে নীতীশ খেলেননি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও তেমন বলার মতো কিছুই করেননি তিনি। তৃতীয় টেস্টে অবশ্য তিনি দুই ইনিংসে ৩০ ও ১৩ রান করেন এবং ম্য়াচে মোট তিনটি উইকেটও নেন। চতুর্থ টেস্টে সুযোগ পেলে তিনি আরও বেশি প্রভাব ফেলতে নিশ্চয়ই চেষ্টা করতেন। তবে সেই সম্ভাবনা আর কার্যত নেই বললেই।

নীতীশের চোটের বিষয়টা এমন একটা সময় সামনে এসেছে যখন অর্শদীপ সিংহের হাতে চোট লেগে সেলাই পড়ার খবর শোনা যাচ্ছে। ভারতীয় দলের বার্মিংহাম টেস্ট জয়ের নায়ক আকাশ দীপ কুঁচকির চোটের জেরে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কি না নিশ্চিত নয় এবং বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা তার অভাব সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। ফলে সব মিলিয়ে টিম ইন্ডিয়ার অন্দরমহলের বর্তমান ছবিটা যে খুবটা একটা সুখকর, তেমনটা কিন্তু নয়।

এই সপ্তাহের শুরুর দিকে অর্শদীপ নেটে অনুশীলনের সময় সাই সুদর্শনের এক শট আটকাতে নিজের বোলিং হাত, বাঁ-হাতেই চোট পান। অর্শদীপের হাতে সেলাইও পড়ে। এর আগে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে পূর্বাভাস দিয়েছিলেন ম্যাঞ্চেস্টারে বাঁ-হাতি ফাস্ট বোলার জাতীয় দলের হয়ে নিজের টেস্ট অভিষেক ঘটাতে পারেন। তারপরেই এই চোট। অন্যদিকে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের কুঁচকিতে চোটের কারণে তিনি শেষ নেট সেশনে বোলিংও করেননি। 

এর মধ্যে অবশ্য শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে অংশুল কম্বোজ যুক্ত হচ্ছেন। কম্বোজ সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget