এক্সপ্লোর

Indian Cricket Team: ফ্র্যাঞ্চাইজ় ক্রিকেটের জেরেই টেস্টে ভারতের অধঃপতন, দাবি প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের

Team India: ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে নাগাড়ে ১২ বছর অপ্রতিরোধ্য থাকার পর, বিগত তিন সিরিজ়ের মধ্যে দুইটিতেই পরাজিত হয়েছে।

নয়াদিল্লি: আর দিনকয়েক পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল (Indian Cricket Team) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিজেদের ঘরে অন্যতম ফেভারিট হিসাবেই মাঠে নামবে। সূর্যকুমার নেতৃত্বে এখনও পর্যন্ত একটিও সিরিজ় হারেনি টিম ইন্ডিয়া। তবে ভারতের টি-টোয়েন্টি ফর্ম দুরন্ত হলেও, টেস্ট ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর সমালোচনা হয়েছে। এর পিছনে ফ্র্যাঞ্চাইজ় ক্রিকেটকেই কাঠগড়ায় তুলছেন স্বয়ং রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

ভারতীয় দল নাগাড়ে ১২ বছর ঘরের মাঠে টেস্টে অপ্রতিরোধ্য থাকার পর নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলের বিরুদ্ধেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। সেই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। রাহুল দ্রাবিড়ের মতে বর্তমানে যে সব ক্রিকেটাররা সব ফর্ম্য়াটেই খেলেন, তাঁদের এক কাছে ফর্ম্যাট থেকে অন্য ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময়ই থাকে না।

ESPNcricinfo-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, 'আমি কোচ হিসাবে একটা জিনিস বুঝে গিয়েছি, যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাট খেলে, তাদের নিমেষের মধ্যে এক ফর্ম্যাট থেকে অন্য ফর্ম্যাটে বদল ঘটাতে হয়। অনেক সময় তো আমরা টেস্ট ম্যাচের তিন, চার দিন আগে যখন অনুশীলন শুরু করতাম, তখন লক্ষ্য করে দেখতাম যে দলের কয়েকজন তো তিন, চার মাস লাল বলের বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যাটিং করারই সুযোগ পায়নি। কিছু কিছু বিষয়ে দক্ষ হতে হলে সেগুলির জন্য প্রচুর খাটা খাটনি করতে হয়। স্পিন সহায়ক বা সিম সহায়ক পিচে ঘণ্টার পর ঘণ্টা টেস্ট ম্যাচে ব্যাট করে যাওয়াটা সহজ নয়। এর জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন।'

এরপরেই প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় নিজের সময়ের সঙ্গে বর্তমান যুগের তুলনা টেনে বিষয়টিকে আরও বিস্তারিত জানান। 'আমাদের সময়ে যখন দুই ফর্ম্য়াট ছিল এবং ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট ছিল না, তখন আমি বহুবার একটি টেস্ট সিরিজ়ের আগে নিজেকে প্রস্তুত করার জন্য গোটা একটা মাস সময় পেতাম। বর্তমানে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে আমাদের দলের যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাট খেলে এবং ওরা যে পরিমাণে ক্রিকেট খেলা, তাতে ওদের কাছে আর লাল বলে নিজেদের প্রস্তুত করার জন্য আলাদা করে কোনও সময়ই থাকে না।' দাবি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের। 

সম্প্রতি ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক শুভমন গিল আরও ভালভাবে খেলার সূচি নির্ধারণের আর্জি জানিয়েছিলেন যাতে তাঁর দলের খেলোয়াড়রা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান। দ্রাবিড়ের মতে শুভমন নিজে সদ্য তিন ফর্ম্যাট খেলেছেন বলে এক ফর্ম্য়াট থেকে অপর ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার বিষয়টা যে কতটা কঠিন সেটা তিনি বুঝতে পেরেছেন। দ্রাবিড় যে শুভমনের স্বপক্ষেই ব্যাট ধরলেন, সেটা কিন্ত স্পষ্ট।

সেরা শিরোনাম

Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget