এক্সপ্লোর

Indian Cricket Team: 'আমায় অসম্মান করা হচ্ছিল...' সাত বছর পর নিজের অবসর প্রসঙ্গে বিস্ফোরক যুবরাজ সিংহ

Indian Cricket Team: ২০১৯ সালে বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেই অবসর ঘোষণা করেন যুবরাজ সিংহ।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সেরা ম্যাচ উইনারদের তালিকা তৈরি করা হলে তাঁর নাম একেবারে শীর্ষে থাকবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের জয়ের জন্য তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ভারতের কিংবদন্তি ক্রিকেটার।

সমালোচনা থেকে ক্যানসার, নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে যুবরাজ সবকিছুকে পরাজিত করে ক্রিকেটের আইকন হয়ে উঠেছিলেন। তবে ২০১৯ সালে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পরেই তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সেই অবসর প্রসঙ্গে এক আবেগঘন কথোপকথনে যুবরাজ দাবি করেন সেই সময় তিনি নিজের খেলা উপভোগ করছিলেন না এবং সেটা তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। উপরন্তু, তিনি যথাযোগ্য সম্মানও পাচ্ছিলেন না বলে জানান যুবি।

সানিয়া মির্জার সঙ্গে এক পডকাস্টে যুবরাজ জানান, 'আমি নিজের খেলাটা উপভোগ করছিলাম না। আমার মনে হচ্ছিল যখন খেলাটা উপভোগই করছি না, তখন ক্রিকেটটা খেলছিই কেন? আমায় অসম্মান করা হচ্ছিল। আমার মনে হচ্ছিল কেন আমি যে বিষয়টা উপভোগ করছি না সেটাকে জোর করে আঁকড়ে ধরে থাকব? আমার খেলার প্রয়োজনটা কী? আর কী প্রমাণ করতে হবে আমায়? মানসিক বা শারীরিকভাবে তার থেকে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না এবং গোটা বিষয়টা আমায় আঘাত করছিল। যেদিন আমি থামলাম, সেদিনই আবার নিজেকে ফিরে পেয়েছিলাম।'

অতীতে কিন্তু যুবরাজের অবসরের প্রসঙ্গ নিয়ে না না ক্রিকেটার না না কথা বলেছিলেন। কেউ কেউ তো তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দিকেও আঙুল তোলেন। রবিন উথাপ্পাই যেমন জানিয়েছিলেন, 'যুবি পা ক্যান্সারকে হারিয়ে দলে ফেরার চেষ্টা করছিলেন। ও আমাদের এক নয়, দুইটি বিশ্বকাপ জিতিয়েছে। দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। ফুসফুসটা ওর কমজোর হয়ে গিয়েছিল। ওর লড়াইটা দেখছ। আমি বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট মান বজায় রাখতে হয়, তবে কারুর কারুর জন্য নিয়মটা বদলানোই যায়। এই মানুষটা শুধু টুর্নামেন্ট জেতানো নয়, ক্যান্সারকে হারিয়ে এসেছেন। জীবনের কঠিনতম চ্যালেঞ্জ তো জিতেছে ওঁ। ওঁর জন্যও নিয়ম থাকবে!'

তিনি আরও যোগ করেন, 'যুবরাজ যখন (ফিটনেস টেস্টে) দুই পয়েন্ট কমানোর জন্য অনুরোধ করেন, তখন তা মানা হয়নি। তবে ওঁ দলের বাইরে ছিল, তাই দলে ঢুকতে বাধ্য হয়েই ওঁ টেস্ট দেন। পাস করে দলে সুযোগও পায়। তবে পারফর্ম করতে না পারায় বাদ পড়ে। তারপর থেকে ওঁর দিকে আর ঘুরেই তাকানো হয়নি। ওই সময় নেতা ছিল বিরাট কোহলি। শীর্ষ নেতৃত্ব আর যুবরাজকে দলেই চায়নি। আমি অধিনায়ক বিরাটের অধীনে তেমন খেলিনি। তবে ওর ক্ষেত্রে ওর নিয়ম অনুযায়ী চলাটা বাধ্যতামূলক। শুধু হার, জিতের ব্যাপার তো না, মানুষের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget