এক্সপ্লোর

Ranji Trophy: প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণিতে নাস্তানাবুদ জলজরা, রঞ্জিতে বিরাট ব্যবধানে কেরলকে হারাল বাংলা

Pradipta Pramanik: প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ছয়, মোট ১০টি উইকেট নিলেন বাংলার স্পিনার।

তিরুঅনন্তপুরম: সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনাই সত্যি হল। কেরলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তিনে তিন করে ফেলল বাংলা। দলের হয়ে জয়ের নায়ক প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik)। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয়, সব মিলিয়ে ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে তিনি বাংলার জয় সুনিশ্চিত করেন। তবে চাপের মুখে শাহবাজ আমেদের (Shahbaz Ahmed) স্মরণীয় ইনিংসের কথা ভুললেও চলবে না। প্রথম ইনিংসে তাঁর শতরানই বাংলাকে সম্মানজনক রান তুলতে সাহায্য করে। তারপরে প্রদীপ্তের ১০ উইকেটে বাংলা ২৮৭ রানে জয় পেল। 

কেরলের বিরুদ্ধে তিনদিনের খেলাশেষে বাংলা দল একেবারে চালকের আসনে ছিল। তৃতীয় দিনের খেলা শেষে হওয়ার আগেই প্রদীপ্ত প্রামাণিক, মহম্মদ শামিরা কেরলের চার উইকেট তুলে নিয়েছিল, তাও মাত্র ৫৩ রানে। ম্যাচের শেষ দিন ৯০ ওভারে কেরলকে জয়ের জন্য আরও ৩৫৫ রান করতে হত, হাতে ছিল মাত্র আট উইকেট। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতা তো দূর, ম্যাচ বাঁচানোটাও মহম্মদ আজহারউদ্দিনদের জন্য বেশ চ্যালেঞ্জিংই ছিল। শেষমেশ শেষ দিনে খুব বেশিক্ষণ লড়াই চালাতে পারল না কেরল।

গতকাল কেরলকে ফলো অন করিয়ে সাত পয়েন্টের জন্য না ঝাঁপানোয় বাংলা ম্যানেজমেন্টের বিস্তর সমালোচনা হয়েছিল বটে। কিন্তু আজ ছয় পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে শীর্ষে নিজেদের দখল মজবুত করার সুযোগ কিন্তু হাতছাড়া করল না বাংলার বোলাররা। দিনের শুরুতেই গতকাল চারটি উইকেট একাই নেওয়া প্রদীপ্ত, কেরলের অধিনায়ক বিষ্ণু বিনোদকে ১৯ রানে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট সম্পূর্ণ করেন। ঠিক দুই ওভার পরেই কেরলের ষষ্ঠ উইকেটও পড়ে। এবারও উইকেটসংগ্রাহক সেই প্রদীপ্ত। এবার সলমন নিজারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের নিজের দশ উইকেট হল সম্পন্ন করেন বাংলার স্পিনার।

আরও পড়ুন:- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে যাচ্ছেন তারকা ভারতীয় ক্রিকেটার?

এমন পরিস্থিতিতে বাংলার জয় মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। কেরলকে আরও চাপে ফেলে পরের ওভারেই মহম্মদ শামি বাংলার হয়ে সপ্তম সাফল্যটি এনে দেন। চার ওভারের ব্যবধানে তিনি আরও একটি উইকেট নেন। এরপরে বাংলার জয়টা কেবল সময়েরই অপেক্ষা ছিল। ৭০ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছিল কেরল। মনে হচ্ছিল তারা হয়তো শতরানে গণ্ডিই পার করতে পারবে না। তবে শেষমেশ নীধেশ দশে নেমে ব্যাট চালিয়ে ৩৩ রানের ইনিংস খেলে দলকে শতরানের গণ্ডি পার করালেও তারপর আর কেরল বেশিদূর এগোতে পারেনি। শাহবাজ আমেদ ইনিংসের শেষ দুইটি উইকেট নিয়ে নিজের এক স্মরণীয় ম্যাচ শেষ করেন।

ম্যাচে চার উইকেট ও একটি সেঞ্চুরিসহ মোট ১৪১ রান করায় শাহবাজকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এই জয়ের সুবাদে তিন ম্যাচে মোট ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ শীর্ষে বাংলাই।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
ভারতীয় পেসাররা তুলে নিলেন ৪ উইকেট, ব্লান্ডেল-মিচেল জুটি গড়ে তুলেছে প্রতিরোধ, লাইভ আপডেট
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget