এক্সপ্লোর

Indian Cricket Team: অবসর নেওয়ার পর বছর ঘোরার আগেই ভারতীয় দলে ফিরছেন আর অশ্বিন?

Ravichandran Ashwin: গত বছর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই আর অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরের শেষে হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সেই সিদ্ধান্ত ঘোষণার নয় মাসের মাথায় ফের একবার ভারতীয় দলে (Indian Cricket Team) ফিরতে চলেছেন কিংবদন্তি অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অশ্বিন এ মরশুমের আইপিএল শেষে তাঁর চেন্নাই সুপার কিংস ভবিষ্যৎ নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। তাঁকে ট্রেড করার কানাঘুষোও শোনা যাচ্ছিল। তবে সেইসব জল্পনায় জল ঢেলে আইপিএল থেকেও অবসর নিয়ে নেন তিনি। তারপরে আবার হঠাৎ করেই জাতীয় দলে কামব্যাক? এখানেই রয়েছে ট্যুইস্ট। অশ্বিন ভারতের হয়ে খেলবেন বটে, তবে তা আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলদের সঙ্গে নন। তারকা ক্রিকেটার হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ৭ থেকে ৯ নভেম্বর এই টুর্নামেন্টটি আয়োজিত হবে।

অশ্বিন আইপিএলসহ ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই জানান তিনি বিশ্বের বিভিন্ন লিগে খেলতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটাররা নচেৎ বিদেশি লিগে অংশ নিতে পারেন না। অশ্বিন যেহেতু সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তিনি বিদেশি লিগে অংশগ্রহণ করতেই পারেন। এর পরপরই অশ্বিনের জন্য দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তাব আসে বলে শোনা যাচ্ছে। সেই লিগগুলিতে খেলার বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বরই হংকং সিক্সেসে অংশ নেওয়ার কথা নিশ্চিত করে দেন।  

অশ্বিন এই বিষয়ে বলেন, 'এই ফর্ম্যাটে ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয় এবং টানটান উত্তেজনা থাকে। তাই এই ফর্ম্যাটে আমার প্রাক্তন কিছু সতীর্থের সঙ্গে খেলতে নামতে আমি মুখিয়ে রয়েছি। প্রতিপক্ষেও বেশ কয়েকজন ভাল ক্রিকেটার থাকবে। তাঁদের বিরুদ্ধে খেলতে নামারও অপেক্ষায় রয়েছি। আশা করছি বেশ একটা চ্য়ালেঞ্জিং প্রতিযোগিতা হতে চলেছে।' 

টুর্নামেন্টের উদ্যোক্তরাও অশ্বিনের মতো এক কিংবদন্তি এতে অংশগ্রহণ করায় উচ্ছ্বসিত। তাঁরা এক বিবৃতিতে জানান, 'বর্তমান যুগের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম অশ্বিনের এই দ্রুত গতির টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা টিম ইন্ডিয়ার দলে অভিজ্ঞতা, ভারসাম্য এবং তারকা শক্তি বাড়াবে।'

১৯৯২ সালে চালু হওয়া হংকং সিক্সেসে ফাইনাল ব্যতীত বাকি সব ম্যাচে পাঁচ বলের আটটি ওভার করে উভয় দল ব্যাটিং করেন। এই খেলায় উইকেটকিপার ব্যতীত দলের সকল সদস্যকে এক ওভার করে বোলিং করতে হয়। ২৪ দলের এই টুর্নামেন্ট পাকিস্তান সর্বাধিকবার জিতেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget