এক্সপ্লোর

Yash Dayal: এলাহাবাদ হাইকোর্টে পেলেন রক্ষাকবচ, এখনই গ্রেফতার হচ্ছেন না যশ দয়াল

Yash Dayal Update: খুলদাবাদ পুলিশ স্টেশনে যশ ওই মহিলা তাঁর আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন বলে দাবি করে মামলা দায়ের করার অনুরোধ করেছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।

এলাহাবাদ: সম্প্রতি ব্যক্তিগত জীবনে বিপাকে পড়েছেন যশ দয়াল। আরসিবির জার্সিতে গত মরশুমেই আইপিএলে জিতেছিলেন। কিন্তু কিছুদিন আগেই তঁর বিরুদ্ধে যৌন হুমকি সহ শোষণের অভিযোগ উঠেছিল। এক তরুণী অভিযোগ জানিয়েছিলেন বাঁহাতি পেসারের নামে। তবে এবার এলাহাবাদ হাইকোর্টে রক্ষাকবচ পেলেন যশ দয়াল। বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অনিল কুমারের বেঞ্চ জানিয়েছেন যে একদিন-দুদিন তাে নয়। টানা পাঁচ বছর ধরে কাউকে বোকা বানানো এভাবে সম্ভব নয়। তাই এখনই গ্রেফতার করা হচ্ছে না যশ দয়ালকে।

উল্লেখ্য, আরসিবির জার্সিতে কিছুদিন আগেই আইপিএল জেতা যশ দয়াল দুরন্ত পারফর্ম করেছিলেন বল হাতে। দেশের অন্য়তম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। কিন্তু গত ৬ জুলাই গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ৬ জুলাই এফআইআর হয়। অভিযোগ, পাঁচ বছর আগে আলাপ তারপরে বিবাহের প্রতিশ্রুতি। কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে নাকি তা পিছিয়ে দেওয়া হয়। যেই তরুণী অভিযোগ করেছিলেন যশ দয়ালের নামে, তিনি এমনটাও জানিয়েছিলেন যে যশ নাকি অন্য মহিলার সঙ্গেও সম্পর্কে ছিলেন। আইপিএলে ১২ ম্য়াচ খেলে ১৩ উইকেট নিয়ে্ছিলেন গত মরশুমে আরসিবির হয়ে। কিন্তু ব্যক্তিগত জীবনে এক বড় ধাক্কা এসেছিল যশের। তবে আপাতত এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে। এখনই গ্রেফতার করা হচ্ছে না যশকে। 

উল্লেখ্য, ২৭ বছর বয়সি ক্রিকেটার প্রয়াগরাজ পুলিশ স্টেশনে ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন। খুলদাবাদ পুলিশ স্টেশনে যশ ওই মহিলা তাঁর আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন বলে দাবি করে মামলা দায়ের করার অনুরোধ করেছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। যশ পুলিশকে জানান ওই অভিযোগকারিণীর সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ এবং সেখানেই তাঁরা কথাবার্তা বলা শুরু করেন। এখানেই শেষ নয়, ওই মহিলা তাঁর থেকে লক্ষ লক্ষ টাকা নিজের ও পরিবারের চিকিৎসার জন্য ধার করেও তা আজ অবধি ফেরত দেননি। কেনাকাটা করার জন্যও যশের থেকে সেই অভিযোগকারিণী বারংবার টাকা ধার করেছিলেন এবং তাঁর প্রমাণও রয়েছে বলে দাবি করেন ক্রিকেটার।

যশ জানান ওই মহিলা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জানতে পেরে তিনি নিজেও আইনি পথে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন। তিন পাতার অভিযোগে যশ ওই মহিলা ও তাঁর পরিবারের দুইজনের পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, যশ দয়ালের বিরুদ্ধে ইন্দিরাপুরম পুলিশ স্টেশনে রবিবার এক এফআইআর দায়ের করা হয়।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget