এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপের মঞ্চে ঝোড়ো অর্ধশতরান, একাধিক রেকর্ড গড়লেন শিলিগুড়ির রিচা

Richa Ghosh: নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন রিচা। ১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। এশিয়া কাপে ভারতের দ্বিতীয় ম্য়াচে রিচার ব্যাট থেকে এল ঝোড়ো অর্ধশতরান।

ডাম্বুলা: আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্য়াচে পাকিস্তানের পর দ্বিতীয় ম্য়াচেও জয়। হরমনপ্রীত কৌরের সঙ্গে জুটি বেঁধে দলকে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। ২৯ বলে ৬৪ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন রিচা। একই সঙ্গে শিলিগুড়ির মেয়ে গড়লেন একাধিক রেকর্ডও।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ভারত ১১.৪ ওভারে ১০৬/৪ হয়ে গিয়েছিল। সেই সময় ক্রিজে আসেন রিচা। হরমনপ্রীতের সঙ্গে জুটি বাঁধেন। ২৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন রিচা। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ২২০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন রিচা। আর এর সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ডও গড়ে ফেলেন রিচা। টি-টোয়েন্টিতে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেটে এই রান করেছেন রিচা। ২০২২ সালে এশিয়া কাপে স্মৃতি মন্ধানা ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন। সেই স্ট্রাইক রেটই এদিন টপকে গেলেন রিচা। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রিচা। এটি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে রিচার প্রথম অর্ধশতরান। তবে একইসঙ্গে এশিয়া কাপের মঞ্চে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান কোনও ব্যাটারের। 

এছাড়াও রিচার ৬৪ রানের ইনিংসটিই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও মহিলা ব্যাটারের হাঁকানো সবচেয়ে বেশি রানের ইনিংস টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। ২০২২ সালে পাকিস্তানের নিগার সুলতানা ৫৩ রানের ইনিংস খেলেছিলেন এশিয়া কাপের মঞ্চে। যা এতদিন উইকেট কিপার ব্যাটারদের মধ্যে ব্য়ক্তিগত সর্বোচ্চ ছিল টি-টোয়েন্টি ফর্ম্যাটে। সেই রেকর্ডও এবার নিজের দখলে আনলেন রিচা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

২০২ রানের লক্ষ্য কখনই সহজ ছিল না। ভারতের বিরুদ্ধে কিন্তু তেমন লড়াইটুকুও করতে পারলেন না সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরশাহির ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন।  নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে আমিরশাহি কখনও ভারতীয় বোলারদের তেমন চাপেই ফেলতে পারেনি। শেষের দিকে কভিশা ৪০ রানের ইনিংস খেলেন বটে, তবে ততক্ষণে ম্যাচ আমিরশাহির নাগাল থেকে বেরিয়েই গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget