এক্সপ্লোর

Rishabh Pant: ফের চোটের কবলে পন্থ, এবার পায়ে আঘাত পেয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন ঋষভ

IND vs ENG 4th Test: ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়েই ডান পায়ে চোট পেলেন ঋষভ পন্থ।

ম্যাঞ্চেস্টার: ভারতীয় দলের জন্য বিরাট উদ্বেগ। গত ম্যাচে হাতে চোট পেয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে (IND vs ENG 4th Test) পায়ে চোট পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রিভার্স স্যুইপ মারতে গিয়ে ক্রিস ওকসের বলে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের তারকা-কিপার ব্যাটার।

ওকসের বিরুদ্ধে বড় শট মারার চেষ্টায় ছিলেন সেট পন্থ। তবে ব্যাটে বলে তিনি সঠিক সংযোগ ঘটাতে পারেননি। ইংল্যান্ড এলবিডব্লুর আপিল করে। রিভিউ নেওয়া হলেও তিনি নট আউটই নির্ধারিত হন। রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাটের কাণায় বল লেগে বুটে সোজাসুজি পড়েছে। তাই নট আউটই নির্ধারিত হন তিনি। তবে আউট না হলেও পন্থকে ক্রিজ সেই ছাড়তেই হল।

দ্বিতীয় সেশনে ইংল্যান্ড তিন উইকেট নিয়ে দুরন্তভাবে  ম্যাচে ফেরার পর শেষ সেশনে দরকার ছিল পাল্টা লড়াইয়ের। ভারতের হয়ে ঠিক সেটাই করেন সুদর্শন ও পন্থ। দুইজনে মিলে চতুর্থ উইকেটে অর্ধশতরান যোগ করে ফেলেছিলেন। দলও দুইশো রানের গণ্ডি পার করেছিল। সুদর্শন সেট হয়ে দেখেশুনেই এগোচ্ছিলেন। পন্থও নিজের মেজাজে ব্যাট করছিলেন। কিন্তু তখনই বিপদ। ওকসকে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পন্থের ডান পায়ের পাতায় বল লাগে।

 

এই ঘটনার পরেই জল পানের বিরতি নেওয়া হয়। সেইসময় ভারতীয় ফিজিও পন্থের চিকিৎসা করেন। তবে তাঁর জুতো, মোজা খুললে দেখা যায় পন্থের ডান পায়ের পাতা একেবারে ফুলে ঢোল। নিজের ইনিংসকে আর এগিয়ে নিয়ে যেতে পারলেন না তিনি। ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। ব্যথায় কাতরাতে কাতরাতে বাগি করে মাঠ ছাড়লেন ঋষভ। ম্যাচে তাঁর খেলা নিয়েই বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হল। 

তবে তাঁর আগেই পন্থ কিন্তু ইংল্যান্ডে ইতিহাস গড়ে ফেলেন। তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার যিনি ইংল্যান্ডে টেস্টে হাজারের অধিক রান করেছেন। তবে তিনিই বিশ্বের প্রথম কিপার-ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে এই রানের গণ্ডি পার করলেন। বর্তমানে তাঁর মোট সংগ্রহ ১০১৮ রান। পন্থ যদি এই ম্যাচে মোট ১০১ রান করেন, তাহলেই তিনি আরও একটি ইতিহাস গড়ে ফেলবেন। পন্থ আর ১০১ রান করলেই বুধিসাগর কুন্দেরণকে পিছনে ফেলে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় কিপার-ব্যাটার হয়ে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget