এক্সপ্লোর

Rishabh Pant: পন্থের প্রাণ বাঁচানো সেই রজত নিজে কেন নিলেন প্রাণঘাতী সিদ্ধান্ত !

Rajat Kumar: রজত কুমার ও তাঁর প্রেমিকা মনু একসঙ্গেই বিষ খেয়ে নিজেদের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

নয়াদিল্লি: তিন বছর আগে ঋষভ পন্থের (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনার সময় তারকা ক্রিকেটারের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি। গাড়ি থেকে টেনে বের করে পন্থের প্রাণ বাঁচিয়েছিলেন। এবার সেই রজত কুমারই (Rajat Kumar) নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন।

৯ ফেব্রুয়ারি, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার বুচ্চা বস্তিতে ঘটনাটি ঘটেছে। রজত এবং তাঁর সঙ্গী একসঙ্গে মিলে বিষ খেয়ে নিজেদের জীবন শেষ করে দেওয়ার প্রচেষ্টা করেন। ২৫ বছর বয়সি রজত ও তাঁর ২১ বছরের প্রেমিকা মনু কাশ্যপের সম্পর্কে তাঁদের পরিবারের সম্মতি নেই। সেই কারণেই নিজেদের জীবন শেষ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। দুইজনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। মনু কাশ্যপ জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন। তবে এখনও কোনওরকমে রজত হাসপাতা লড়াই চালাচ্ছেন।

মনু ও রজতের সম্পর্ক কিছুতেই তাঁদের পরিবাররা মানছিলেন। দুইজনের জাতিগত বৈষম্যই দুই পরিবারের অসম্মতি মূল কারণ ছিল বলে দাবি করা হচ্ছে। এরপরেই তাঁদের পরিবার অন্যত্র তাঁদের বিবাহের আয়োজন করে। একে অপরের থেকে আলাদা থাকার ভাবনাতেই শিউরে উঠেন দুইজনে এবং বাধ্য হয়েই নিজেদের জীবন শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে মনুর পরিবারের তরফে অবশ্য সম্পূর্ণ ভিন্ন দাবি করা হচ্ছে। মনু মায়ের অভিযোগ রজত তাঁদের মেয়েকে অপহরণ করে এবং জোর করে বিষ খাইয়ে দেন।

এক শীতের সকালে ২০২২ সালে যখন পন্থ রুরকি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন, তখন রজত এবং তাঁর বন্ধু নিশু কুমার মিলে সবার আগে পন্থকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। ওখানকার স্থানীয়রাও তাঁদের সহযোগিতা করেন। এই ঘটনাই রজতকে গোটা দেশে সুখ্যাতি এনে দেয়। তিনি শিরোনাম কেড়ে নেন। পন্থ জীবন ফিরে পেয়েছেন। প্রাণ বাঁচানোর জন্য পন্থের তরফে রজতদের স্কুটিও উপহার হিসাবে দেওয়া হয়।

পন্থ ভাগ্যজোরে সেই ভয়ানক দুর্ঘটনা থেকে শুধু যে প্রাণে বেঁচে যান তাই নয়, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ভারতের হয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নেন। তবে পন্থ প্রাণে বেঁচে গেলেও, তাঁর রক্ষাকর্তার জীবন নিয়ে কিন্তু এখন টানাটানি চলছে। তিনি এই লড়াইয়ে জিতে ফিরতে পারবেন? সেই আশাই করছেন সকল দেশবাসী।

আরও পড়ুন: আঙুলের চোট সারাতে অস্ত্রোপ্রচার করলেন স্যামসন, আইপিএলে আদৌ খেলতে পারবেন তিনি? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget